• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
বদলগাছীতে খাড়িতে গোসলে নেমে দম্পত্তির মৃত্যু নওগাঁয় জাতীয়তাবাদী নাগরিক সমাজের উদ্যোগে গাছের চারা বিতরণ , মাছের পোনা অবমুক্ত ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা কর্মসূচি “সোনারগাঁও, নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ১২ মামলার আসামি গিটু হৃদয়ে ভগ্নীপ্রতি রাসেলকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করেছে র‌্যাব-১১ যাদুকাটায় প্রশাসনের অভিযানে বালু খেকোদের হামলা, ড্রেজার মেশিন আটক “নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকায় বিলাসবহুল গাড়ি হতে ১৪০ কেজি গাঁজাসহ গাড়ী জব্দ করেছে নারায়ণগঞ্জ র‍্যাব-১১ জামালগঞ্জে বদলিজনিত বিদায়ে এসিল্যান্ড মিনহাজুল ইসলামকে সংবর্ধনা চাঞ্চল্যকর “১১০ কেভি বিদ্যুৎ কেন্দ্রর আনসার সদস্যদের শটগান ডাকাতি” মামলায় লুন্ঠিত আরো১ টি শটগান উদ্ধার পিআইজির প্রশিক্ষণে এমপি আবু সুফিয়ান জাতীয় সংসদে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে প্রস্তাব তোলার প্রতিশ্রুতি কালিয়াকৈরে হানিট্যাপ চক্রের ৪ সদস্য আটক নওগাঁর বদলগাছীতে বাইসাইকেল, শিক্ষাবৃত্তি ও সেলাই মেশিন বিতরণ

ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে তৃষ্ণার্তদের মাঝে শরবত বিতরন

Muntu Rahman / ৯৭১ Time View
Update : বুধবার, ১ মে, ২০২৪

নিজস্ব  প্রতিনিধি –

দীর্ঘদিন অনাবৃষ্টির কারণে সৃষ্ট তীব্র তাপপ্রবাহ চলছে। যার প্রভাব পড়েছে সাধারণ খেটে খাওয়া মানুষের জীবনে। গরমে যেন প্রাণ যায় যায়।

ঠিক সেই মূহুর্তে ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে তৃষ্ণার্ত পথচারী, ছাত্র ছাত্রী, শিশু ও রিক্সা-ভ্যান চালকসহ সর্ব শ্রেণির মানুষের মাঝে গ্লুকোজ, আখের গুড়, তোকমা মিশানো লেবুর শরবত বিতরণ করা হয় আজ বুধবার সকাল ১১ টার দিকে ভেড়ামার থানার সামনে হাই রোডের ব্যস্ততম এলাকায়।
ভেড়ামারা উপজেলা পরিষদ এর নবাগত চেয়ারম্যান ভেড়ামারা পৌর আওয়ামীলীগের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল মুকুল, ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম সানা, ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও আবুল কাশেম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও দৈনিক হালচাল পত্রিকার প্রকাশক ও সম্পাদক  ডা: কামরুল ইসলাম মনা উপস্থিত থেকে এ শরবত ও পানি বিতরণের উদ্বোধন করেন।

এসময়ে উপস্থিত ছিলেন বিনামূল্যে চিকিৎসালয় এর ব্যবস্হাপনা পরিচালক সিনিয়র সাংবাদিক শাহ জামাল, বিশিষ্ট ক্রীড়াবিদ ও সাবেক মেম্বার আতিকুজ্জামান পিন্টু, আওয়ামী নেতা আবু দাউদ, মকলেছুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী হান্নান সাহেব, দৈনিক হালচাল পত্রিকার বার্তা সম্পাদক রবিউল ইসলাম মন্টু  সহ অসংখ্য নেতৃবৃন্দ।
ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকদের অক্লান্ত পরিশ্রমে প্রায় ১হাজার তৃষ্ণার্ত দিনমজুর, রিক্সা-ভ্যানচালক ও পথচারীদের মাঝে ঠান্ডা শরবত ও পানি বিতরণ করা হয়।

ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাঃ কামরুল ইসলাম মনা বলেন, প্রচন্ড এই গরম যতদিন পড়বে ততদিন পথচারীদের জন্য পানির সু-ব্যবস্হার আয়োজন করবো। ভেড়ামারা থানার সামনে ২ টা পানির জার স্হাপন করা হয়েছে যা থেকে প্রতিদিন পথচারীরা পানি পান করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD