• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনাম:
র‍্যাবের অভিযানে জয়পুরহাট সদর এলাকা থেকে ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার নোয়াখালীতে ১১ (এগার) লিটার এ্যালকোহল সমৃদ্ধ বিয়ার ও ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ ০২ জন আসামি গ্রেফতার। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে মোটরসাইকেলসহ দুই জন আটক তাহিরপুরে জমি বিরোধে মামলা করায় নারীসহ ৬ জনকে কুপিয়ে জখম ‎ তাহিরপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, প্রেমিক পলাতক,বিয়ে না করলে আত্মহত্যা হুমকি বড়ধুল ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত তাহিরপুর পাটলাই নদী পথে বিআইডব্লিউটি ও টুল টেক্সের নামে অতিরিক্ত চাদাঁবাজি বন্ধের দাবিতে শ্রীপুর বাজারে মানববন্ধন অনুষ্ঠিত বদলগাছীতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য’ ঘোষিত বিলকুমারি-বিলজোয়ানার কার্যকর সুরক্ষার দাবি

ভেড়ামারায় রহিমা আফসার মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন

Zakir Hossain Mithun / ৫৮৮ Time View
Update : শুক্রবার, ৬ জানুয়ারী, ২০২৩

ভেড়ামারায় রহিমা আফসার মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন

মন্টু রহমান-

কুষ্টিয়ার ভেড়ামারায় রহিমা আফসার মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করা হয়েছে।

আজ শুক্রবার সকাল ১১ টায় ভেড়ামারা মধ্যবাজারে অবস্থিত আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফের বাবা-মায়ের নামের বিদ্যালয়টির ৪ তলা নবনির্মিত ভবন উদ্বোধন করা হয়।

 

প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কুষ্টিয়া ৩ আসনের মাননীয় এমপি মাহবুব উল আলম হানিফের বড় ভাই কানাডা প্রবাসী রবিউল আলম। পরে এক আলোচনা সভায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এ্যাডভোকেট আশরাফের সভাপতিত্বে বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ, সাবেক ডিআইজি এএইচ এম নুরউদ্দীন, ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রফিকুল আলম চুনু।

এসময় উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আলহাজ্ব শামীমুল ইসলাম ছানা জেলা পরিষদের সদস্য ও পৌর আওয়ামী লীগের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল মুকুল প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD