• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম:
কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত বটিয়াঘাটায় মৎস্য অধিদপ্তরের বিশেষ অভিযান, অবৈধ পাটা ও জাল বিনষ্ট সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ অভিযান বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু সাতকানিয়ায় পিচ্চি জাহিদ হত্যা মামলায় ১২ আসামি গ্রেপ্তার; আসামি আজাদের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি মুন্সীগঞ্জের জোড় পুকুরপাড়ায় ডিবির অভিযানে ৬০০ পিস ইয়াবাসহ ১ মাদক কারবারি গ্রেফতার” সোনারগাঁওয়ে ২৯ বোতল ফেন্সিডি সহ একাধিক মামলার আসামী মাদক ব্যবসায়ী আল আমিন গ্রেফতার জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হত্যা তিন আসামি গ্রেফতার সীতাকুণ্ড মডেল থানার ওসি আবারো জেলার শ্রেষ্ঠ নির্বাচিত

ভেড়ামারায় মাদকাসক্ত আরিফের আঘাতে মনোয়ার হোসেন আহত! থানায় লিখিত অভিযোগ 

Zakir Hossain Mithun / ৫৯৬ Time View
Update : মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২

ভেড়ামারায় মাদকাসক্ত আরিফের আঘাতে মনোয়ার হোসেন আহত! থানায় লিখিত অভিযোগ

স্টাফ রিপোর্টার- কুষ্টিয়ার ভেড়ামারার চাঁদগ্রাম ইউনিয়ন এর কোদালিয়া পাড়ায় পূর্ব শত্রুতার জেরে মাদকাসক্ত আরিফের আঘাতে মনোয়ার হোসেন আহত হয়েছে। এব্যাপারে ভেড়ামারা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন আহত মনোয়ার হোসেন। অভিযোগ নিম্নরূপ – আমি মোঃ মনোয়ার হোসেন (৪০), পিতা-মোঃ কালু, সাং-কোদালিয়াপাড়া, চাঁদগ্রাম, থানা-ভেড়ামারা, জেলা-কুষ্টিয়া অত্র থানায় হাজির হয়ে বিবাদী-০১। মোঃ আরিফ (৪০), পিতা-মোঃ শহিদ, সাং-কোদালিয়াপাড়া, চাঁদগ্রাম, থানা-ভেড়ামারা, জেলা-কুষ্টিয়ার বিরুদ্ধে এই মর্মে লিখিতভাবে অভিযোগ দায়ের করছি যে, বিবাদী আমার প্রতিবেশী এবং নেশাগ্রস্থ একজন মানুষ। বিবাদী এলাকার অল্প বয়সী ছেলের সাথে নিয়ে প্রায়শঃ তার বাড়িতে কিংবা আমার বাড়ির আশেপাশে প্রতিনিয়ত নেশা করে। আমি পূর্বে বিবাদীকে এহেন কার্য থেকে বিরত থাকার কথা জানাতে গেলে বিবাদীর সাথে আমার বিরোধ শুরু হয়। এরই পূর্বশত্রæতার জের ধরে, ইং-২৭/১২/২০২২ তারিখ দুপুর অনুমান ০২.০০ ঘটিকার সময় আমি বাড়ির সামনে রাস্তার উপরে কাঁদা পরিষ্কার করতে গেলে বিবাদী আমার উপরে ক্ষীপ্ত হয়ে অকথ্যভাষায় গালিগালাজ দেওয়া শুরু করে। আমি বিবাদীকে গালিগালাজ করতে নিষেধ করলে বিবাদী তার হাতে থাকা বাঁশের লাঠি দিয়ে হত্যার উদ্দেশ্যে আমার মাথা লক্ষ্য করে স্বজোরে আঘাত করলে, আমি আঘাতটি থেকে নিজেকে বাঁচানোর জন্য মাথা কিছুটা পিছনে সরালে আঘাতটি আমার মুখের বাম অংশে লেগে আমি রক্তাক্ত জখম প্রাপ্ত হই। আমি ডাক চিৎকার শুরু করলে বিবাদী তার হাতে থাকা বাঁশের লাঠি দিয়ে আমার পিঠে সহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়িভাবে আঘাত করে বেদনাদায়ক নিলাফোলা জখম করে।

আহত মনোয়ার হোসেন ভেড়ামারা উপজেলা থানা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেছেন। এলাকার যুবসমাজ কে মাদকাসক্ত আরিফের হাত থেকে রক্ষায় তিনি মাদকাসক্ত আরিফের তদন্ত সাপেক্ষে বিচার প্রার্থনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD