• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
বেলকুচিতে গোয়ালঘরে অগ্নিকাণ্ড নওগাঁয় দেশীয় অস্ত্রসহ তিন সন্ত্রাসী গ্রেফতার ওসির চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাটের অভিযোগ,ডিউটির দায়বদ্ধতা ছাড়াতে ব্যবসায়ীর নৌকা জব্দ সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কটিয়াদী’র যুবক আলমগীর নিহত বিশ্ব বার্থ ডিফেক্ট ডে উপলক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত পূর্ব বিরোধের জের ধরে সোনারগাঁয়ে যুবককে কুপিয়ে জখম সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ নওগাঁ জেলা পুলিশের দুর্দান্ত অভিযান : বদলগাছিতে শিশু ধর্ষণ মামলার আসামি মোঃ আব্দুস সাত্তার (৬০) গ্রেফতার জনগণের আস্থাই সরকারের সবচেয়ে বড় অর্জন, নির্যাতিতদের ডাটাবেজ ও রাষ্ট্রীয় স্বীকৃতি জরুরি: ড. আসিফ মিজান বটিয়াঘাটা বিএনপি নেতার মায়ের দাফন পারিবারিক কবরস্থানে সম্পন্ন

ভেড়ামারায় বিসমিল্লাহ ফার্নিচার’র গোডাউন ঘর ভাংচুর ও লুটপাট। থানায় লিখিত অভিযোগ দায়ের

Muntu Rahman / ১৮৬ Time View
Update : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬

স্টাফ রিপোর্টার-

কুষ্টিয়ার ভেড়ামারা থানাধীন রেলবাজার বণিক সমিতির আওতাধীন বিসমিল্লাহ ফার্নিচার এর স্বত্তাধীকারি মীর শাহদত হোসেন বকুল ফার্নিচার এর লীজকৃত গোডাউন ঘর ভাংচুর ও লুটপাট এর লিখিত অভিযোগ পাওয়া গেছে।

লিখিত অভিযোগ নিম্নরূপ : আমি বিসমিল্লাহ ফার্নিচার এর স্বত্তাধীকারি মীর শাহদত হোসেন বকুল (৫০), পিতা-মৃত আবুল হোসেন, সাং-কাচারীপাড়া (ঈদগা সংলগ্ন), পৌর ৫নং ওয়ার্ড, থানা-ভেড়ামারা, জেলা-কুষ্টিয়া অত্র থানা হাজির হয়ে বিবাদী-০১। মোঃ আব্দুল হালিম (৫৫), ০২। মোঃ আজগার আলী (৫০), উভয় পিতা-মৃত বাহার উদ্দিন, উভয় সাং-কাচারীপাড়া (বোর্ড স্কুল সংলগ্ন), পৌর ৫নং ওয়ার্ড, ০৩। মোঃ জুয়েল (৩২), ৪। মোঃ সাদ্দাম (৩৬), উভয় পিতা-অজ্ঞাত, উভয় সাং-নওদাপাড়া, ৫। মোঃ অভি (২৭), পিতা-অজ্ঞাত, ৬। মোঃ নিলয় (২৬), পিতা-অজ্ঞাত, ৭। মোঃ উজ্জল (২৮), সর্ব থানা-ভেড়ামারা, জেলা-কুষ্টিয়াগণ সহ অজ্ঞাতনামা ৮/১০ জন বিবাদীদের বিরূদ্ধে এই মর্মে লিখিতভাবে অভিযোগ দায়ের করছি যে, আমি ভেড়ামারা থানাধীন রেলবাজার বণিক সমিতির আওতাধীন বিসমিল্লাহ ফার্নিচার এর স্বত্তাধীকারি। উক্ত ১ ও ২নং বিবাদীদ্বয়ের সাথে আমার রেলের লীজকৃত উক্ত গোডাউন ঘরটির দখল নেয়া সংক্রান্তে পূর্ব বিরোধ রয়েছে। উক্ত বিবাদীরা পূর্ব হতেই আমার নামীয় রেলের লীজকৃত উক্ত গোডাউন ঘরটি জোর পূর্বক দখলে নেয়ার চেষ্টা করে প্রায়শ সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে হুমকি ধামকি দিয়ে আসছে। এরই জেরে, ইং-০৯-০২-২০২৬ তারিখ সকাল অনুমান ০৭:৩০ ঘটিকায় অত্র থানধীন রেলের লীজসূত্রে মালিকাধীন আমার উক্ত গোডাউন ঘরটি উল্লেখিত বিবাদীগন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে বেআইনী প্রবেশ করে এবং জোর পূর্বক ঘরটি সহ ফার্নিচারের সকল কিছু ভাংচুর শুরু করে। উল্লেখিত বিবাদীরা আমার ঘরে থাকা ফার্নিচারের কাঠ লুটপাট করে নিয়ে যায়। যার সর্ব মোট ক্ষতির পরিমান প্রায় ৯,২৬,০০০/= (নয় লক্ষ ছাব্বিশ হাজার) টাকা। আমি উক্ত ঘটনার বিষয়ে জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে উপরোক্ত বিষয়ে দেখে ও শুনে উক্ত ঘটনার বিষয়ে বিস্তারিত অবগত হই।
উক্ত বিবাদীরা আমার লীজকৃত দোকানের দখল নেয়া সংক্রান্তে আমাকে প্রানে মেরে ফেলা সহ নানা প্রকারের হুমকি ধামকি দেয়া অব্যাহত রেখেছে। বিবাদীদের দ্বারা পরবর্তীতে প্রাননাশ সহ যে কোন বড় ধরনের ক্ষয়-ক্ষতি হওয়ার আশু সম্ভাবনা রয়েছে।
উক্ত বিষয়ে তদন্ত সাপেক্ষ আইনানুগ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশু হস্তক্ষেপ কামনা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD