• শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মদ ও গরু জব্দ যশোরে সাড়ে তিন কোটি টাকার স্বর্নবারসহ আটক ৩ উখিয়ায় সাড়ে ৭ কোটি টাকার ইয়াবা উদ্ধার করল বিজিবি গণভোট পুনরায় বাস্তবায়ন না করলে জনগণকে পাশে পাবে না সরকার: নূরুল ইসলাম বুলবুল জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কক্সবাজার ইউনিটের উদ্যোগে চকরিয়া মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বাঙ্গালী স্কুল এন্ড কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা কর্মসূচি সম্পন্ন সীতাকুণ্ডে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ- ২০২৬ পালিত চকরিয়ায় আন্তঃজেলা দুর্ধর্ষ ডাকাত ও হত্যা মামলার প্রধান আসামি তৌহিদ গ্রেফতারে চকরিয়া থানা পুলিশের প্রেস কনফারেন্স জুলাই সনদ বাস্তবায়ন ও আওয়ামী সন্ত্রাস-নৈরাজ্য দমনে সরকার ব্যর্থ – ইসহাক খন্দকার চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার দুই কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা

ভেড়ামারায় নির্বাচন পরবর্তী সহিংসতা ঘিরে মানববন্ধন

Montu Rahman / ৪৬৩ Time View
Update : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬

ভেড়ামারা প্রতিনিধি:

কুষ্টিয়ার ভেড়ামারায় নির্বাচন পরবর্তী সহিংসতাকে কেন্দ্র করে আবারও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৫ই ফেব্রুয়ারি ধরমপুর ইউনিয়ন যুবদল শাখার আয়োজনে সাতবাড়িয়ায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ধরমপুর উপজেলা শাখার আহ্বায়ক মো: নান্টু মন্ডলের ডেকোরেটর ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও মিথ্যা মামলার প্রতিবাদ করা হয়।
উক্ত মানববন্ধন বক্তব্য রাখেন, ভেড়ামারা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান রুবেল, বিপ্লব হোসেন, ভেড়ামারা পৌর যুবদলের সদস্য সচিব নজিবুল হক সুমন, বাহিরচর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক উজ্জ্বল, ধরমপুর ইউপির যুবদলের সদস্য সচিব শাহিনুউদ্দীন মাস্টার, সিনিয়র যুগ্ম আহবায়ক আশরাফুল ইসলাম রিপন, যুগ্ম আহবায়ক হানিফ হোসেন, ধরমপুর ইউপির সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুম রেজা লালন, বিএনপি নেতা সেনা সদস্য (অবঃ) এস এম জাকির রহমান, নয় নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ আলী, ছয় নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইসরাইল মেম্বার, সাধারণ সম্পাদক আরিফ হোসেন, ভেড়ামারা উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মহির উদ্দিন, কাক্কাস আলী মেম্বার, ধরমপুর ইউপির বিএনপির সাত নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রহমান সহ ধরমপুর ইউপির নেতাকর্মীবৃন্দ। এসময় নেতাকর্মীরা মিথ্যা বানোয়াট মামলা প্রত্যাহার করে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে।
উল্লেখ্য, গত ১৩ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের পরদিন ধরমপুর ইউনিয়ন সাতবাড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শাকিবের ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় ফেসবুকে লাইভে এসে কিছু নাম উল্লেখ্য করে বিচারের দাবি জানায় এবং ভেড়ামারা থানায় পাল্টাপাল্টি অভিযোগ সহ মানববন্ধন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD