• শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
জাতীয় দৈনিক প্রতিদিনের কাগজের সেরা প্রতিবেদক নির্বাচিত সাংবাদিক আছানুল হক সীতাকুন্ডে ভেজাল পানির প্রতিবেদন প্রকাশের পর সাংবাদিক জয়নালকে মিথ্যা মামলা দিয়ে আটক।।প্রশ্নের মুখে সংবাদমাধ্যমের স্বাধীনতা কুড়িগ্রামে নজরুল বর্ষ উপলক্ষে তিন দিনব্যাপী প্রস্তুতিমূলক সাংস্কৃতিক কর্মশালার উদ্বোধন। নারায়ণগঞ্জ জেলায় গত ২৪ ঘন্টায় সকল থানায় ৬১ জন গ্রেফতার ঢাকা জেলা ডিবি (দক্ষিণ)-এর অভিযানে হেরোইন, ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার কালিয়াকৈরে বোয়ালীতে পূজা মন্ডপ পরিদর্শন করেন এডভোকেট আতিকুর রহমান সরকারি খাল কি ব্যক্তির ইজারায়? তাহিরপুরে টাকা আদায় নিয়ে বিতর্ক নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন হত্যা মামলার আসামি সারোয়ার এসআরবি -১১ অভিযানে গ্রেফতার মান্দায় জোতবাজার বণিক সমবায় সমিতির পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান দৌলতপুরে ‘মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ উদ্বোধন, এক গোলে আমদহের জয়

ভেড়ামারায় গীতা স্কুল’র শুভ উদ্বোধন

Montu Rahman / ৫৩৭ Time View
Update : শনিবার, ৩ জুন, ২০২৩

ভেড়ামারা অনলাইন প্রেসক্লাব প্রতিনিধি – কুষ্টিয়ার ভেড়ামারায় মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম-৫ম পর্যায়ে হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট ধর্ম বিষয়ক মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক পরিচালিত গীতা স্কুল এর শুভ উদ্বোধন হয় আজ দুপুরে শ্রী শ্রী রঘুনাথ মন্দির প্রাঙ্গণে।

মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম এর শিক্ষিকা মিলি সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ কুষ্টিয়া জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক অসিত কুমার সিংহ রায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ ভেড়ামারা উপজেলা শাখার সভাপতি শ্রী অমর চাঁদ কুন্ডু, সহ-সভাপতি মহাদেব কুন্ডু, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ ভেড়ামারা উপজেলা শাখার সহ-সভাপতি গোপাল চন্দ্র পন্ডিত, সহসভাপতি মহাদেব কুন্ডু, সহ-সভাপতি অসিম রায়, সহ-সভাপতি গৌতম কুন্ডু, কোষাধ্যক্ষ প্রদীপ সরকার, যুগ্ম-সাধারণ সম্পাদক কমল শর্মা, সাংগঠনিক সম্পাদক অর বিন্দু বিশ্বাস, সহ আইন বিষয়ক সম্পাদক বিপুল দেবনাথ, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক যুথিকা রানী ঘোষ এবং আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুল কাশেম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও সাহার বানু হাসপাতাল এর অধ্যক্ষ ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি লায়ন ডাঃ কামরুল ইসলাম মনা।

প্রধান অতিথি অসিত কুমার সিংহ রায় তার বক্তব্য বলেন, ধর্ম নিয়ে কোন ভেদাভেদ নেই, আমরা আমাদের ধর্ম সম্পর্কে সঠিক জানিনা। বাংলাদেশ সরকার আমাদের সন্তানদের কে সঠিকভাবে জানার জন্য সঠিক শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য, ধর্মীয় জ্ঞান অর্জন এর জন্য মন্দির ভিত্তিক শিশু ও গণ শিক্ষা কার্যক্রম করেছেন। এখানে ১০ বছর থেকে শুরু করে ৩০ বছর পর্যন্ত লেখা পড়ার সুযোগ পাবে, বয়স্করাও শিখতে পারবে।
বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ ভেড়ামারা উপজেলা শাখার সহ-সভাপতি মহাদেব কুন্ডু বলেন, এই স্কুল প্রতিষ্ঠায় আমাদের সবার ঘর থেকে একটি করে হলেও ছাত্র ছাত্রী সংগ্রহ করতে হবে।
প্রধান অতিথি, শিক্ষিকা এবং ছাত্র ছাত্রীদের সাথে আলোচনা কালে ডাঃ কামরুল ইসলাম মনা সরকার কে ধন্যবাদ জানিয়ে বলেন, এই স্কুল প্রতিষ্ঠার মাধ্যমে সনাতন ধর্মাবলম্বীরা সঠিকভাবে গীতা চর্চাসহ ধর্মীয় শিক্ষা পাবে। স্কুল কে বাঁচিয়ে রাখতে হলে সবার ঐকান্তিক প্রচেষ্টায় বাড়ি বাড়ি গিয়ে মন্দির ভিত্তিক শিশু ও গণ শিক্ষা কার্যক্রম কেন এটা বুঝাতে হবে এবং ১ টা করে হলে ছাত্র ছাত্রী দিয়ে সহায়তা করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD