• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
কালিয়াকৈরে যৌতুকের টাকার দাবিতে গৃহবধূকে অমানবিক নির্যাতন লালপুরে আইডি হ্যাকিং ও প্রতারণা চক্রের ৬ সদস্য আটক,একজন পুলিশ সদস্য শিপ্রা মৃত্যু: বিচার দাবিতে যশোরে শিক্ষার্থী মানববন্ধন শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ৬০ পিস ইয়াবাসহ ১ জন আটক চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান বটিয়াঘাটা উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরামের অর্ধ-বার্ষিক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় গুডনেইবার্স বাংলাদেশ এর বিশেষ স্বাস্থ্যসেবা ক্যাম্প ও পুষ্টিকর খাদ্যসামগ্রী বিতরণ।। আলহেরা মডেল একাডেমি তে মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বিষয়ক সেমিনার সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে মানহানির অভিযোগ, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন নারায়ণগঞ্জ জেলার সাত থানায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধ মামলায় অভিযুক্ত ৮৮ জন গ্রেফতার

ভেড়ামারায় এসএসসি পরীক্ষার প্রথম দিনে শান্তিপূর্ন পরিবেশ। অনুপস্থিত-১৯

Montu Rahman / ২৮২ Time View
Update : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

স্টাফ রিপোর্টারঃ

শান্তিপূর্ন পরিবেশে কুষ্টিয়ার ভেড়ামারায় এসএসসি পরীক্ষার প্রথম দিনে শান্তিপূর্ন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার প্রথম দিনে ৫ টি কেন্দ্রে অনুপস্থিত ছিলো ১৯ জন পরীক্ষার্থী। ভেড়ামারা পাইলট সরকারী বালিকা বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ৫’শ ৩০ জন। এর মধ্যে অনুপস্থিত ৩ জন। বিদ্যালয়ের কেন্দ্র সচিব প্রধান শিক্ষক ছালমা খাতুন। তিনি জানান, প্রথম দিন বাংলা পরীক্ষায় শান্তিপূর্ন পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। যশোর বোর্ডের প্রতিনিধি হিসাবে বিদ্যালয়ে দায়িত্ব পালন করছেন আব্দুস সাত্তার। তিনি জানান, খুবই সুন্দর পরিবেশে প্রথম দিনের বাংলা পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
ভেড়ামারা পাইলট সরকারী বিদ্যালয়ে হল সুপার’র দায়িত্ব পালন করছেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নিলুফার বিন হাসান। তিনি জানান, বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ৪’শ ৯৬ জন। প্রথম দিনের বাংলা পরীক্ষায় অনুপস্থিত ৭ শিক্ষার্থী। জুনিয়াদহ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র’র কেন্দ্র সচিব বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে রাজু আহমেদ। তিনি জানান, এ কেন্দ্রে মোট পরীক্ষার্থী ২’শ ৮২। এর মধ্যে অনুপস্থিত ২ জন। বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের কেন্দ্র সচিব বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালাউদ্দিন এবং হল সুপার সাইফুল ইসলাম। জানা যায়, এই কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৩’শ ৯৫ জন। এই বিদ্যালয়ে অনুপস্থিত ৩ জন পরীক্ষার্থী। এ দিকে দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে রহিমা আফসার স্কুল এন্ড কলেজে। এ কেন্দ্র’র হল সুপার ১২ মাইল দাখিল মাদ্রাসার সুপার মাসুদ করিম। তিনি জানান, এ কেন্দ্রে সার্বক্ষনিক দায়িত্ব পালন করছেন, বি আর ডি বি কর্মকর্তা জহির উদ্দিন। এ কেন্দ্রে মোট পরীক্ষার্থী ১’শ ২ জন। পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৪ শিক্ষার্থী।
এসময় ভেড়ামারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ৪টি কেন্দ্র পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, পরীক্ষার কেন্দ্র গুলোতে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি, পরীক্ষার হল গুলো সিসিটিভি ক্যামেরার আওতায় আছে। পরীক্ষার্থীরা শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা দিচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD