• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
কালিয়াকৈরে যৌতুকের টাকার দাবিতে গৃহবধূকে অমানবিক নির্যাতন লালপুরে আইডি হ্যাকিং ও প্রতারণা চক্রের ৬ সদস্য আটক,একজন পুলিশ সদস্য শিপ্রা মৃত্যু: বিচার দাবিতে যশোরে শিক্ষার্থী মানববন্ধন শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ৬০ পিস ইয়াবাসহ ১ জন আটক চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান বটিয়াঘাটা উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরামের অর্ধ-বার্ষিক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় গুডনেইবার্স বাংলাদেশ এর বিশেষ স্বাস্থ্যসেবা ক্যাম্প ও পুষ্টিকর খাদ্যসামগ্রী বিতরণ।। আলহেরা মডেল একাডেমি তে মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বিষয়ক সেমিনার সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে মানহানির অভিযোগ, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন নারায়ণগঞ্জ জেলার সাত থানায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধ মামলায় অভিযুক্ত ৮৮ জন গ্রেফতার

শিপ্রা মৃত্যু: বিচার দাবিতে যশোরে শিক্ষার্থী মানববন্ধন

Montu Rahman / ২ Time View
Update : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

মালিকুজ্জামান কাকা

মেধাবী শিক্ষার্থী শিপ্রার রহস্যজনক মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত, দ্রুত বিচার এবং প্রধান অভিযুক্ত অপার গোবিন্দ দাসের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে প্রেসক্লাব যশোরের  সামনে এই কর্মসূচি পালিত হয়। চাঁচড়া ভাতুড়িয়া হাই স্কুল ও চাঁচড়া স্কুল অ্যান্ড কলেজের প্রায় শত শিক্ষার্থী এই মানববন্ধনে অংশ নেন। এ সময় তারা শিপ্রার মৃত্যু কে  পরিকল্পিত হত্যাকাণ্ডের অভিযোগ এনে বিভিন্ন স্লোগান দেন এবং দোষীদের কঠোর শাস্তি দাবি করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, শিপ্রার মৃত্যুর ঘটনার মূল হোতা অপার গোবিন্দ দাস। তাকে দ্রুত আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করলেএই হত্যাকাণ্ডের আসল রহস্য প্রকাশ হবে।
শিক্ষার্থীরা আরও বলেন, কোনো ধরনের প্রভাব বা আইনি দীর্ঘসূত্রতা ছাড়াই এই মামলার বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে। যদি শিপ্রার মৃত্যুর পেছনে অপরাধ প্রমাণিত হয়, তবে অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি তথা ফাঁসি নিশ্চিত করার জোর দাবি জানান তারা।
এর আগে চাঁচড়া ভাতুড়িয়া হাই স্কুলের মেধাবী শিক্ষার্থী শিপ্রার মৃত্যু নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার পর থেকেই পরিবার ও সহপাঠীরা এটিকে হত্যাকাণ্ড বলে দাবি করে আসছে এবং দোষীদের শাস্তির দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে চলেছে। এ বিষয়ে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD