• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম:
রাঙ্গামাটি জেলার কোতোয়ালী থানাধীন এলাকায় ৫০ লিটার দেশীয় মদ নারীসহ সাতজন গ্রেফতার কুমিল্লা জেলার কোতোয়ালি থানার অধিনে ডাকাতি মামলার পাঁচ আসামি গ্রেফতার ফতুল্লায় নিষিদ্ধ সংগঠনের ব্যানারে মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে ৫ জন গ্রেফতার ২৮ কেজি গাঁজা উদ্ধার, প্রাইভেটকারসহ ১ মাদক কারবারী গ্রেফতার নিলাম ছাড়াই বদলগাছী হাসপাতালের সরকারি গাছ কেটে বিক্রির অভিযোগ বীরগঞ্জে ৬২ শিক্ষার্থীকে পবিত্র কুরআন প্রদান ও সবক অনুষ্ঠান খেলাধুলার প্রতি অনাগ্রহ যুব সমাজকে মানসিকভাবে অস্থির করে তুলেছে সীতাকুণ্ডে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠানে-ইউএনও বন্দরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ক্যাফে শাহ পরান হোটেলকে ১৫ হাজার টাকা অর্থদন্ড ডেঙ্গু প্রতিরোধে মাঠে ইউএনও, জামালগঞ্জে দিনভর চলল পরিচ্ছন্নতা অভিযান শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে হেরোইনসহ আটক দুই

ভেড়ামারার আব্দুর রহমান যশোরে বিদেশি মদ সহ আটক

Zakir Hossain Mithun / ৫২৩ Time View
Update : সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩

ভেড়ামারার আব্দুর রহমান যশোরে বিদেশি মদ সহ আটক

মোঃ সোহাগ হোসেন, যশোর।।

যশোরের ঝিকরগাছা থানার পুলিশ ২২ বোতল বিদেশি মদ সহ ১ ব্যক্তিকে আটক করেছে। আটক ব্যক্তি কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার গোপাল নগর গ্রামের আব্দুর রহমান (৪৩)। তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

পুলিশ জানিয়েছে রবিবার গভীর রাতে গোপন তথ্যের ভিত্তিতে দারোগা আব্দুর রহমান ও মেসবাহুর রহমান সঙ্গীয় ফোর্সসহ উপজেলার মোড়ে কবির হোটেলের সামনে ওৎ পেতে থাকেন।

এ সময় ঢাকাগামী বাস কাউন্টারের সামনে দাঁড়িয়ে থাকা আব্দুর রহমান (৪৩) কে পুলিশের সন্দেহ হলে তার ব্যাগ তল্লাশি চালায় এবং ব্যাগ থেকে ২২ বোতল বিদেশি মদ উদ্ধার হয়। উদ্ধারকৃত মদসহ তাকে আটক করা হয়।

আটক আব্দুর রহমান কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার গোপাল নগর গ্রামের সুরুজ মালিথার ছেলে।

সোমবার দুপুরে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত জানান- আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাকে কোর্টে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD