• সোমবার, ০৪ মে ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর বদলগাছি উপজেলায় গভীর খালে হাঁস তুলতে গিয়ে নিখোঁজ, পরদিন ডুবুরিদের তৎপরতায় লাশ উদ্ধার। ধর্মপাশায় শিক্ষক ওলির অনিয়ম: ছয় দিন ছুটি ছাড়াই অনুপস্থিত, ক্ষুব্ধ এলাকাবাসী বটিয়াঘাটায় কালবৈশাখীর তান্ডবে খোলা আকাশের নিচে অসহায় পরিবার পাশে দাঁড়ালেন ইউএনও থান্দার কামরুজ্জামান রাজশাহীতে অস্ত্র, গুলি ও এলকোহোল উদ্ধার বদলগাছীতে বিষাক্ত সাপের দংশনে ৭ বছরের শিশু শিক্ষার্থীর মৃত্যু জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু পাকুন্দিয়ায় ফেসবুকে ‘জয় বাংলা-জয় বঙ্গবন্ধু’ পোস্ট দেওয়ায় ছাত্রদল নেতা বহিষ্কার চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে রুগীদের সহায়তায় স্বপ্নের বিভিন্ন সামগ্রী প্রদাণ চাঁপাইনবাবগঞ্জে ২৭ বোতল ভারতীয় মদ জব্দ করল ৫৩ বিজিবি কালিয়াকৈরে এক ড্রাম কালো পানিতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মুরগি ড্রেসিং, মানুষ ক্যান্সার জীবাণুর ঝুঁকিতে

ভেড়ামারায় ইউএনওর বদলি আদেশ প্রত্যাহার দাবিতে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভা ও মানববন্ধন

Muntu Rahman / ১৫৯ Time View
Update : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪

স্টাফ রিপোর্টার-

কুষ্টিয়ার ভেড়ামারায় ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডু’র বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে বৈষম্য বিরোধী আন্দোলন এর ছাত্র ছাত্রীরা বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ভেড়ামারা উপজেলা চত্বর থেকে দুপুর ১২ টায় সাধারণ শিক্ষার্থী ও সর্বস্তরের জনগণের অংশগ্রহণে এ বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা ভেড়ামারার শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রতিবাদ বিক্ষোভ করে।

এ সময় উপজেলার আশেপাশের প্রায় ১৫টি স্কুলের শত শত শিক্ষার্থীরা জড়ো হয়ে ‘ইউএনও মহোদয় বদলি মানি না মানব না’ স্লোগানে মুখরিত করে তোলে উপজেলা প্রাঙ্গণসহ প্রধান প্রধান সড়ক।
বৈষম্য বিরোধী আন্দোলন এর শিক্ষার্থীদের পক্ষ থেকে দাবি তোলা হয়, আমাদের ইউএনও আকাশ কুমার কুন্ডু একজন হৃদয়বান মানুষ। তিনি ছাত্র আন্দোলনে আমাদের পাশে সার্বক্ষণিক ছায়ার মত ঢাল হয়ে ছিলেন। এছাড়াও শিক্ষা সহায়ক, ভেদাভেদ ভুলে সব মানুষের সঙ্গে মিশতে পারেন, আমরা তার থেকে সুষ্ঠু বিচার সবসময় পেয়ে আসছি। দেশের এই ক্লান্তি লগ্নে ভেড়ামারার বাসীর কে তেমন কোন অঘটন ঘটটে দেননি। উপজেলাকে উন্নয়নমুখী এবং পরিচ্ছন্ন নগরী করার জন্য আরও কিছুদিন আমরা তাকে এখানে চাই।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন আন্দোলনরত শিক্ষার্থীদের বলেন,আমাদের ইউএনও মেহেরপুর সদরে বদলি হয়েছেন। তিনি অত্যন্ত ভালো মানুষ। আমরা আপনাদের দাবির কথা ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়েছি। তারা ব্যবস্থা নেবেন।

আয়েশা বলেন, উপজেলার একজন সাধারণ নাগরিক হয়ে জনবান্ধব এ ইউএনওকে আমরা চাই। খুব অল্প সময়ে তিনি সবার মন জয় করেছেন।

ভেড়ামারা উপজেলার নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ড দৈনিক হালচাল প্রতিবেদক কে বলেন, আমার বদলি আদেশ পেয়েছি। সরকারের সিদ্ধান্তকে আমি শ্রদ্ধা জানাই। ভেড়ামারার মানুষের ভালোবাসায় আমি মুগ্ধ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD