• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
সাংবাদিকদের পেশাগত মানউন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত বিশ্বসাহিত্য কেন্দ্রের কোটি কোটি টাকার অনুদান ও শ্রমিকের প্রতি অবজ্ঞা তদন্তের দাবি ড. আসিফ মিজানের র‍্যাব ও বিজিবির যৌথ চিরুনি অভিযানে বিপুল পরিমান অবৈধ যৌন উত্তেজক সিরাপ উদ্ধার তাহিরপুর রূপের রানী’খ্যাত জাদুকাটা নদী এখন নৌপথের এক ভয়াবহ চাঁদাবাজির করিডোরে পরিণত হয়েছে। প্রায় ২০ বছর আগে যেখানে নদীটির প্রস্থ ছিল মাত্র ৫৭ রাজশাহীতে কাটা হল ৩০ কাঠবাদাম গাছ গজারিয়ায় বিভিন্ন স্থানে নতুনভাবে প্রস্তুত চুনাপাথর কারখানা কটিয়াদী মডেল থানায় ‘ওপেন হাউজ ডে’তে অতিথিদের আপ্যায়নকে কেন্দ্র করে ফেসবুকে বিভ্রান্তিমূলক পোস্ট রাজশাহীতে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন জাতিসংঘ শান্তি মিশন পুরস্কারসহ অসংখ্য ব‌ইয়ের লেখক মিজানুর রহমান এখন কিশোরগঞ্জের নতুন এসপি রাজশাহী থেকে সকল বাস চলাচল বন্ধ

বৌভাতের অনুষ্ঠানে হামলা, বৃদ্ধের মৃত্যু – থানার অভিযোগ

Muntu Rahman / ২১৩ Time View
Update : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

মোঃ মিঠু মিয়া

গাইবান্ধা জেলা প্রতিনিধি:

গাইবান্ধার গিদারী ইউনিয়নের হাজারীপাড়া গ্রামে বৌভাত অনুষ্ঠানে খাবার নিয়ে বিরোধের জেরে মারামারির ঘটনা ঘটেছে। এতে ছায়দার আলী (৬৫) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত ছায়দার আলী উত্তর গিদারী গ্রামের মৃত ছায়দার আলীর ছেলে।

পুলিশ ও নিহতের ছেলে আল-আমিন (২৫) সূত্রে জানা গেছে, ২২ জুন বিকেলে আল-আমিনের চাচাতো বোন শিখা আক্তারের বৌভাত অনুষ্ঠানে অতিথিদের মধ্যে রাসেল মিয়া (২০), তার বাবা গোলজার মিয়া (৪৫) ও অন্যান্য স্বজনরা খাবার খাওয়ার সময় মাংস কম দেওয়া নিয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এসময় রাসেল মিয়ার মা মনোয়ারা বেগম (৪০) ক্ষিপ্ত হয়ে প্লেটসহ খাবার ছুঁড়ে ফেলেন। ছায়দার আলী এর কারণ জানতে চাইলে গোলজার মিয়ার নেতৃত্বে অন্তত ১৪-১৫ জন একযোগে তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকে।

আল-আমিন অভিযোগে উল্লেখ করেন, হামলাকারীরা তার বাবার বুক, মাথা ও শরীরের বিভিন্ন স্থানে মারধর করে মাটিতে ফেলে দেয়। এরপর গোলজার মিয়া হত্যার উদ্দেশ্যে তার বাবার গলা চেপে ধরেন। পরিবারের অন্য সদস্যরা ও স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা তাদেরও মারধর করে এবং অনুষ্ঠানের চেয়ার-টেবিল ভাঙচুর ও খাবার নষ্ট করে প্রায় ৭৫ হাজার টাকার ক্ষতি করে।

পরিবারের লোকজন ছায়দার আলীকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিলে সেখান থেকে রেফার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় ২৩ জুন ভোর সাড়ে ৩টার দিকে তিনি মারা যান।

এ বিষয়ে গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর ইসলাম শাহিন বলেন,

ঘটনার লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD