• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রশিক্ষণ কর্মশালা ও গুণীজন সংবর্ধনার আমন্ত্রণপত্র প্রদান উপলক্ষে পুলিশ সুপারের সঙ্গে স্বদেশ বিচিত্রা প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ বাদাঘাটে বিক্ষোভের মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ সাংবাদিক খুনের আস্ফালন: কার ছত্রছায়ায় অভয় পাচ্ছে খুনি মিজান? ​ চট্টগ্রামের লোহাগাড়ায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে সুমাইয়া জান্নাত (১৯) নামে বাঁশখালীর এক কলেজ ছাত্রী নিহত এবং একজন আহত হয়েছে। “র‍্যাব-১১ এর মাদক বিরোধী অভিযানে নারায়ণগঞ্জের বন্দর হতে অবৈধ মাদকদ্রব্য সহ ৪২০ বোতল স্কাফ উদ্ধার কালিয়াকৈরে কাবিটা ও কাবিখার ২ কোটি ৫৬ লাখ টাকার চেক বিতরণ দৌলতপুর উপজেলা তাঁতী দলের জরুরী সভা নওগাঁর কালীগ্রাম-একডালা ইউনিয়ন ভূমি অফিসে ভূমিসেবা বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত হেলিকপ্টার নিয়ে কবে আসবেন?’ শিক্ষামন্ত্রীকে শিশুর প্রশ্ন ভেড়ামারার সেবায় পাশে থাকতে চান সুমন বিশ্বাস, দোয়া ও সমর্থন কামনা

বেলকুচিতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

Muntu Rahman / ৬৩৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের বেলকুচিতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভার আয়োজন করে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাফিয়া সাবেরীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রেজা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, এবং বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সিনিয়র উপদেষ্টা গাজী সাইদুল রহমান। এছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক প্রতিনিধি, জনপ্রতিনিধি ও আমন্ত্রিত অতিথিবৃন্দ অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা বলেন, টাইফয়েড একটি প্রাণঘাতী ব্যাকটেরিয়াজনিত রোগ, যা বিশেষ করে শিশু ও কিশোরদের জন্য ঝুঁকিপূর্ণ। সময়মতো টিকা গ্রহণ করলে এ রোগ থেকে শতভাগ সুরক্ষা পাওয়া সম্ভব। টিকাদান কর্মসূচি সঠিকভাবে সম্পন্ন করতে সবার সহযোগিতা কামনা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান বলেন,
“টাইফয়েড প্রতিরোধে এ ক্যাম্পেইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা চাই প্রতিটি শিশু ও কিশোর যেন এই টিকার আওতায় আসে।”

আগামী নির্ধারিত তারিখ থেকে উপজেলার বিভিন্ন কেন্দ্রে পর্যায়ক্রমে বিনামূল্যে টাইফয়েড টিকাদান কার্যক্রম চলবে বলে সভায় জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD