• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
সাংবাদিকদের পেশাগত মানউন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত বিশ্বসাহিত্য কেন্দ্রের কোটি কোটি টাকার অনুদান ও শ্রমিকের প্রতি অবজ্ঞা তদন্তের দাবি ড. আসিফ মিজানের র‍্যাব ও বিজিবির যৌথ চিরুনি অভিযানে বিপুল পরিমান অবৈধ যৌন উত্তেজক সিরাপ উদ্ধার তাহিরপুর রূপের রানী’খ্যাত জাদুকাটা নদী এখন নৌপথের এক ভয়াবহ চাঁদাবাজির করিডোরে পরিণত হয়েছে। প্রায় ২০ বছর আগে যেখানে নদীটির প্রস্থ ছিল মাত্র ৫৭ রাজশাহীতে কাটা হল ৩০ কাঠবাদাম গাছ গজারিয়ায় বিভিন্ন স্থানে নতুনভাবে প্রস্তুত চুনাপাথর কারখানা কটিয়াদী মডেল থানায় ‘ওপেন হাউজ ডে’তে অতিথিদের আপ্যায়নকে কেন্দ্র করে ফেসবুকে বিভ্রান্তিমূলক পোস্ট রাজশাহীতে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন জাতিসংঘ শান্তি মিশন পুরস্কারসহ অসংখ্য ব‌ইয়ের লেখক মিজানুর রহমান এখন কিশোরগঞ্জের নতুন এসপি রাজশাহী থেকে সকল বাস চলাচল বন্ধ

বেলকুচিতে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় স্বল্পমূল্যে চাল বিক্রি শুরু

Muntu Rahman / ৫৯৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

আশিকুল ইসলাম, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় স্বল্পমূল্যে চাল বিক্রি কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে বেলকুচি উপজেলার সোহাগপুর গরুর হাটে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

খাদ্য অধিদপ্তরের এই উদ্যোগের মাধ্যমে কার্ডধারী পরিবারগুলো মাসে ৩০ কেজি চাল ক্রয় করতে পারবেন, যার মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি মাত্র ১৫ টাকা। স্থানীয় ডিলার মোঃ মনিরুল ইসলাম দায়িত্বপ্রাপ্ত হিসেবে এ কার্যক্রম পরিচালনা করছেন। তিনি জানান, প্রতি সপ্তাহে সোমবার, মঙ্গলবার ও বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চাল বিক্রি করা হবে, যাতে সাধারণ মানুষ নির্বিঘ্নে চাল সংগ্রহ করতে পারেন।

এ কর্মসূচি প্রথম পর্যায়ে আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত চলবে। দ্বিতীয় পর্যায়ে ফেব্রুয়ারি ও মার্চ মাসে কার্ডধারীগণ পুনরায় চাল ক্রয় করার সুযোগ পাবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য কর্মকর্তা আনোয়ার হোসেন, গোলাম রব্বানী, ইব্রাহিম হোসেন, আরিফুল ইসলাম আরিফসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। মোনাজাতের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠান সমাপ্ত হয়।

উপজেলা খাদ্য কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, বেলকুচি উপজেলায় মোট ২৫ জন ডিলারের মাধ্যমে একযোগে এই চাল বিক্রয় কার্যক্রম পরিচালিত হচ্ছে। স্থানীয়দের মতে, সরকারের এই উদ্যোগে স্বল্প আয়ের মানুষ ন্যায্যমূল্যে চাল কিনে উপকৃত হচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD