• শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মদ ও গরু জব্দ যশোরে সাড়ে তিন কোটি টাকার স্বর্নবারসহ আটক ৩ উখিয়ায় সাড়ে ৭ কোটি টাকার ইয়াবা উদ্ধার করল বিজিবি গণভোট পুনরায় বাস্তবায়ন না করলে জনগণকে পাশে পাবে না সরকার: নূরুল ইসলাম বুলবুল জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কক্সবাজার ইউনিটের উদ্যোগে চকরিয়া মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বাঙ্গালী স্কুল এন্ড কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা কর্মসূচি সম্পন্ন সীতাকুণ্ডে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ- ২০২৬ পালিত চকরিয়ায় আন্তঃজেলা দুর্ধর্ষ ডাকাত ও হত্যা মামলার প্রধান আসামি তৌহিদ গ্রেফতারে চকরিয়া থানা পুলিশের প্রেস কনফারেন্স জুলাই সনদ বাস্তবায়ন ও আওয়ামী সন্ত্রাস-নৈরাজ্য দমনে সরকার ব্যর্থ – ইসহাক খন্দকার চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার দুই কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা

বেনাপোলে ঘুস গ্রহণ অভিযোগে রাজস্ব কর্মকর্তা শামীমাসহ গ্রেফতার ২

Montu Rahman / ২২২ Time View
Update : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

মালিকুজ্জামান কাকা

২ লাখ ৭৬ হাজার টাকা ঘুস গ্রহণের অভিযোগে স্থলবন্দর বেনাপোল কাস্টমস হাউজের রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তারসহ ২ জনকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে বেনাপোল কাস্টমস হাউজে ঘুষ কাণ্ডে দুজনকে আটক করে যশোর আদালতে সোপর্দ করেন দুদক যশোর সমন্বিত জেলা কার্যালয়ের কর্মকর্তারা।
গ্রেফতারকৃতরা হলেন, বেনাপোল কাস্টমস হাউজে ৬ নম্বর শুল্কায়ন গ্রুপের রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তার ও তার সহযোগী হাসিবুর রহমান।
দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫(২) ধারায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়।
সোমবার বিকেলে কাস্টম হাউজে অভিযানে গিয়ে দুদক কর্মকর্তারা এক ব্যক্তিকে ঘুসের ২ লাখ ৭৬ হাজার টাকাসহ আটক করেন। আটক হাসিবুর রহমান স্থানীয়ভাবে ‘এনজিও সদস্য’ নামে পরিচিত। তিনি কাস্টমস হাউজের ৬ নম্বর শুল্কায়ন গ্রুপের রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তারের ঘুসের টাকা সংগ্রহকারী বলে দাবি করেছেন দুদক কর্মকর্তারা। হাসিবুর দুদকের কাছে এ টাকা রাজস্ব কর্মকর্তার স্বীকার করলেও দুদক ওই রাজস্ব কর্মকর্তাকে আটক করেনি।
দুদক জানায়, জিজ্ঞাসাবাদে হাসিবুর রহমান ওই টাকা বেনাপোল কাস্টম হাউজের রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তারের ঘুসের বলে জানান। পরে তাকে নিয়ে শামীমা আক্তারের কক্ষে যান দুদক কর্মকর্তারা। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে শামীমা আক্তার স্বীকার করেন টাকাগুলো হাসিবুর তাকে দেওয়ার জন্য আনছিলেন। সেখানে কাস্টমস কমিশনার খালেদ মোহাম্মাদ আবু হোসেনের সামনে শামীমা আক্তার ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চান।
দুদক যশোর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আল-আমীন বলেন, জব্দ টাকার নম্বর মিলিয়ে তালিকাবদ্ধ করতে রাত সাড়ে ৮টা বেজে যায়। এ সময় দুদক কর্মকর্তারা রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তারের কাছ থেকে মুচলেকা নিয়ে তাকে কাস্টমস কমিশনারের জিম্মায় রেখে বেরিয়ে কাস্টম হাউজের প্রধান ফটকের সামনে রাখা গাড়িতে ওঠেন। এ সময় সাংবাদিকদের সঙ্গে অসদাচরণ এবং দুর্নীতিবাজ কর্মকর্তাকে ছেড়ে দেওয়ার অভিযোগ তুলে শতাধিক লোক গাড়িটি আটকে রাখেন। এ সময় তারা বিভিন্ন  স্লোগান দিতে থাকেন। এতে অবরুদ্ধ হয়ে পড়েন কর্মকর্তারা। খবর পেয়ে প্রায় ৩০ মিনিট পর রাত সোয়া ৯টার দিকে বেনাপোল পোর্ট থানা পুলিশ কাস্টম হাউজে গিয়ে কর্মকর্তাদের উদ্ধার করে।
দুদক যশোর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. সালাহউদ্দীন বলেন, রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তার ও তার সহযোগী হাসিবুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ঘুস গ্রহণের মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হয়েছে। আদালত তাদের জেলহাজতে পাঠান। জব্দ টাকা আদালতের অনুমতি নিয়ে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে।
এ ব্যাপারে কাস্টমস কমিশনার খালেদ মোহাম্মাদ আবু হোসেনে কোন মন্তব্য করেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD