• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
জাতীয় দৈনিক প্রতিদিনের কাগজের সেরা প্রতিবেদক নির্বাচিত সাংবাদিক আছানুল হক সীতাকুন্ডে ভেজাল পানির প্রতিবেদন প্রকাশের পর সাংবাদিক জয়নালকে মিথ্যা মামলা দিয়ে আটক।।প্রশ্নের মুখে সংবাদমাধ্যমের স্বাধীনতা কুড়িগ্রামে নজরুল বর্ষ উপলক্ষে তিন দিনব্যাপী প্রস্তুতিমূলক সাংস্কৃতিক কর্মশালার উদ্বোধন। নারায়ণগঞ্জ জেলায় গত ২৪ ঘন্টায় সকল থানায় ৬১ জন গ্রেফতার ঢাকা জেলা ডিবি (দক্ষিণ)-এর অভিযানে হেরোইন, ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার কালিয়াকৈরে বোয়ালীতে পূজা মন্ডপ পরিদর্শন করেন এডভোকেট আতিকুর রহমান সরকারি খাল কি ব্যক্তির ইজারায়? তাহিরপুরে টাকা আদায় নিয়ে বিতর্ক নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন হত্যা মামলার আসামি সারোয়ার এসআরবি -১১ অভিযানে গ্রেফতার মান্দায় জোতবাজার বণিক সমবায় সমিতির পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান দৌলতপুরে ‘মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ উদ্বোধন, এক গোলে আমদহের জয়

বেগমগঞ্জ উপজেলায় জামায়াতের বিজয় র‍্যালীতে বাধভাঙ্গা উল্লাসে উপচে পড়া ভিড় ; ইনসাফে বাংলাদেশ গড়ার শপথ।

Montu Rahman / ৪৫২ Time View
Update : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

মু. অলি উল্লাহ ইয়াছিন

স্টাফ রিপোর্টার নোয়াখালী।

মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা ও চৌমুহনী পৌর শাখার উদ্যোগে বিজয় র‍্যালিতে বাধভাঙ্গা উল্লাসে উপচে পড়া ভিড় দেখা যায়, ন্যায় ইনসাফের নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়ে র‍্যালীতে আনন্দ শ্লোগান দিয়ে এগিয়ে যায় বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নেতাকর্মীরা।

মঙ্গলবার বিকালে জামায়াত ইসলামি নোয়াখালী শাখার সেক্রেটারি ও নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা বোরহান উদ্দিন এর নেতৃত্বে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী আধুনিক বাস টার্মিনাল থেকে শুরু হয়ে র‍্যালিটি চৌমুহনী বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাচারি বাড়ি জামে মসজিদে গিয়ে শেষ হয়।

র‍্যালির পরিপ্রেক্ষিতে স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আগামী দিনগুলোতে জাতীয় উন্নয়নে ভূমিকা রাখতে হবে।

এছাড়া বিজয় দিবসের র‍্যালীতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলার সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নাসিমুল গনি চৌধুরী মহল, বেগমগঞ্জ উপজেলা জামায়াতের আমীর আবু জায়েদ, সেক্রেটারি আবদুর রহিম, চৌমুহনী পৌরসভা জামায়াতের আমীর জসিম উদ্দিন, সেক্রেটারি এ্যাডভোকেট মিজানুর রহমান, চৌমুহনী শহর শাখার সহ সেক্রেটারি মোঃ নুর উদ্দিন, শহর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মু. অলি উল্লাহ ইয়াছিনসহ উপজেলা ও চৌমুহনী পৌর জামায়াতে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD