• শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম:
সাংবাদিকদের পেশাগত মানউন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত বিশ্বসাহিত্য কেন্দ্রের কোটি কোটি টাকার অনুদান ও শ্রমিকের প্রতি অবজ্ঞা তদন্তের দাবি ড. আসিফ মিজানের র‍্যাব ও বিজিবির যৌথ চিরুনি অভিযানে বিপুল পরিমান অবৈধ যৌন উত্তেজক সিরাপ উদ্ধার তাহিরপুর রূপের রানী’খ্যাত জাদুকাটা নদী এখন নৌপথের এক ভয়াবহ চাঁদাবাজির করিডোরে পরিণত হয়েছে। প্রায় ২০ বছর আগে যেখানে নদীটির প্রস্থ ছিল মাত্র ৫৭ রাজশাহীতে কাটা হল ৩০ কাঠবাদাম গাছ গজারিয়ায় বিভিন্ন স্থানে নতুনভাবে প্রস্তুত চুনাপাথর কারখানা কটিয়াদী মডেল থানায় ‘ওপেন হাউজ ডে’তে অতিথিদের আপ্যায়নকে কেন্দ্র করে ফেসবুকে বিভ্রান্তিমূলক পোস্ট রাজশাহীতে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন জাতিসংঘ শান্তি মিশন পুরস্কারসহ অসংখ্য ব‌ইয়ের লেখক মিজানুর রহমান এখন কিশোরগঞ্জের নতুন এসপি রাজশাহী থেকে সকল বাস চলাচল বন্ধ

বিশিষ্ট ব্যবসায়ী কৃষ্ণ বসাকের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ করে হয়রানির অভিযোগ -পরিবারকে ভয়-ভীতি প্রদর্শন 

Muntu Rahman / ৭৪৫ Time View
Update : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪

জয়পুরহাট প্রতিনিধি ঃ

জয়পুরহাট রাইকালী ইউনিয়নের স্বনামধন্য ব্যবসায়ী শ্রী কৃষ্ণ বসাকের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট সংবাদ প্রকাশ করে এলাকায় গুজব ছড়ানোসহ অপপ্রচার চালাইতেছে কুরুচক্র মহল যার কোন ভিত্তি নেই। “অভিযান নিউজ টিভি নামে কথিত এক অনলাইন পোর্টাল সহ কথিত কিছু বেনামীয় অনলাইন পোর্টালে আক্কেলপুরে,ভাতিজার হাতে চাচী খুন “এই শিরোনামে সংবাদ প্রচার করা হয় যা ভিত্তিহিন বলে দাবী করেন কৃষ্ণ বসাকের চাচাত ভাই মৃত শ্রী মতি সপ্তমি রানির ছেলে বিকাশ বসাক নারায়ণ। তিনি বলেন, আমার চাচাতো ভাই স্বনামধন্য ব্যবসায়ী শ্রী কৃষ্ণ বসাকের সম্মান ক্ষুন্ন করার জন্য এলাকার কতিপয় কিছু ব্যক্তি আমার মায়ের হত্যা মামলার আসামি সালাম খাঁ’কে দিয়ে ম্যাজিস্ট্রেট এর কাছে মিথ্যা জবান বন্দী দিয়েছেন যা পূর্ব পরিকল্পিত বানোয়াট ভিত্তিহীন।

ইউনিয়নের বাসিন্দা তৃণা রাণী বসাক বলেন, আমাদের এলাকার কৃষ্ণ বসাক দাদার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচার করেছে সেখানে উল্লেখ করেছেন যে দাদা আমাদের ইউনিয়ন আওয়ামী যুব লীগের সাধারণ সম্পাদক যা ভিত্তিহীন এবং মিথ্যা, হিন্দু হলেই যে আওয়ামী লীগ করবে এটা কোন কথা। দাদা আওয়ামী লীগ, বিএনপি, জামাতে ইসলামি বলে কোন মানুষকে দূরে রাখেনি বিপদে আপদে দাদা সকলের পাশে ছিল। কৃষ্ণ দাদা এলাকার বিশিষ্ট ব্যবসায়ী তার ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করার জন্যই তার পরিবারকে উৎখাত করার জন্যই, তার চাচি হত্যা মামলায় ফাঁসানো হচ্ছে।

মৃত শ্রীমতী সপ্তমী রাণী বসাককের স্বামী  বিশ্বনাথ বসাক বলেন, আমার স্ত্রীকে গত ১৯-০১-২০২০ সালে গলা কেটে হত্যা করা হয়। সে দিন আনুমানিক বেলা ১.৪৫মিনিটে দোকান থেকে খাবার খেতে বাসায় আসি। এসে বাড়ির মেন গেট বন্ধ অবস্থায় দেখতে পাই। বাসায় নক করলে ভিতর থেকে কোন সারা শব্দ না পেয়ে বাসার পিছনের দরজা খোলা দেখতে পেয়ে আমি পিছনে দরজা দিয়ে বাসায় প্রবেশ করে দেখি ডাইনিং রুমে আমার স্ত্রী’র গলা কাটা দেহ। সন্ত্রাসীরা তাঁকে গলা কেটো হত্যা করে পালিয়ে চলে গেছে, পরবর্তীতে আমার ভাতিজা কৃষ্ণ বসাক কে সাথে নিয়ে থানায় গিয়ে মামলা করি। এলাকার কিছু মানুষ আমার ভাতিজার সুনাম ক্ষুন্ন করার জন্য আমার স্ত্রী সপ্তমী রানী বসাকের হত্যা মামলার আসামি বিদেশ ফেরত সালাম খাঁ ‘কে পুলিশ এয়ারপোর্ট থেকে আটক করে। ম্যাজিস্ট্রেট এর কাছে সালাম খাঁ বলেন, এই হত্যা মামলার সাথে আমার ভাতিজা কৃষ্ণ বসাক জরিত যা মিথ্যা ভিত্তিহীন। আমার ভাতিজা আমি মামলা করার সময় আমার সাথে ছিল উক্ত মামলায় আমার ভাতিজা প্রত্যেকটি বিষয় নিয়ে থানা পুলিশ ডিডি অফিস সিআইডি অফিস পি বি আই অফিস প্রত্যেকটি জায়গায় তার চাচি হত্যার বিচারের জন্য যোগাযোগ করার কারণে আজকে কতিপয় কিছু ব্যক্তির চক্ষুশীল হয়েছে। সে জন্য আমার ভাতিজার সুনাম ক্ষুন্ন করার জন্য সালাম খাঁ মিথ্যা স্টেটমেন্ট ম্যাজিস্ট্রেট এর কাছে দিয়েছে। পুলিশ আমার ভাতিজাকে আটক করেছে, তার মুক্তির দাবীতে গ্রামের মানুষজন এলাকায় মিছিল করেছে, প্রয়োজনে মুক্তির দাবীতে মানববন্ধন করব, আমি আমার ভাতিজার নিঃস্বার্থ মুক্তি চাই।


আপনার মতামত লিখুন :

2 responses to “বিশিষ্ট ব্যবসায়ী কৃষ্ণ বসাকের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ করে হয়রানির অভিযোগ -পরিবারকে ভয়-ভীতি প্রদর্শন ”

  1. Mizanur Rahman says:

    আমি একজন সাধারণ মানুষ হিসেবে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সকলের বিচার চাই। কৃষ্ণ বসাক যদি অপরাধী না হয় অবশ্যই তাহাকে কারাগার থেকে মুক্তি দেবে। আর যদি দোষী প্রমাণিত হয় তাহলে অবশ্যই তাকে শাস্তি পেতে হবে।

    • Muntu Rahman says:

      অসংখ্য ধন্যবাদ আপনার মন্তব্য তুলো ধরার জন্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD