• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
বটিয়াঘাটার জলমায় ওয়ার্ড বিএনপির প্রধান কার্যালয়ে অগ্নিসংযোগ’র প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নওগাঁর ধামইরহাটে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক চাঁপাইনবাবগঞ্জে ৬ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান বাঁশখালী মাদ্রাসা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ৪র্থ হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত যশোর সদর পুলিশ কর্তার মোটরসাইকেল গোপালগঞ্জ থেকে উদ্ধার, আটক ২ কুষ্টিয়া জেলা জাতীয়তাবাদী তাঁতী দলের ৯১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন কুষ্টিয়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান, ভেঙে দেওয়া হলো কিলন ও চিমনি ভেড়ামারা উপজেলা ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করার জোর দাবি এলাকাবাসীর চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান দৌলতপুরে শরিফ উদ্দিন জুয়েলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বিমান দূর্ঘটনায় নিহত মাইলস্টোন কলেজের শিক্ষিকা মাহেরীন চৌধুরী’র জানাযা সম্পন্ন হয়েছে

Montu Rahman / ১৮৩ Time View
Update : বুধবার, ২৩ জুলাই, ২০২৫

মোঃ ইউসুফ খাঁন রংপুর ব্যুরো প্রধান:

ঢাকার উত্তরা মাইলস্টোন কলেজের শিক্ষিকা বিমান দূর্ঘটনায় নিজের জীবন বাজি রেখে ২০ জন শিক্ষার্থীর  প্রানের বিনিময়ে নিজের জীবন বিসর্জন দেওয়া নীলফামারীর জলঢাকার বগুলাগাড়ী স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির সভাপতি ও বগুলাগাড়ীর চৌধুরী পরিবারের সন্তান, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ভাতিজি, মাহেরীন চৌধুরীর জানাযা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বিকেল ৩.৩০ মিনিটে বগুলাগাড়ী স্কুল অ্যান্ড কলেজ মাঠে মরহুমের জনাযা নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে তার বাবার কবরের পাশে দাফন সম্পন্ন করা হয়।

এর আগে ঢাকা থেকে তার মরদেহ ৩.২৫ মিনিটে আসার পর তাকে এক নজর দেখতে তার বাবার  বাড়িতে শতশত মানুষ ভীড় জমায়। এদিকে জনাজা শুরু হওয়ার আগে তার স্বামী মনসুর উপস্থিত শোকার্ত মানুষের উদ্দেশ্যে বলেন, তার স্ত্রী এই এলাকার শিক্ষা বিস্তারের জন্য কাজ করছিলেন এবং বগুলাগাড়ী স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির সভাপতি হয়েছিলেন।

তার জন্য দোয়া প্রত্যাশা করে তিনি আরও বলেন  আমার স্ত্রী আপনাদের অনেক ভালোবাসতেন। আজকের এই উপস্থিতি তারই প্রমাণ। আমার এই দুর্দিনে আমার পরিবারের পাশে যারা আছেন সকলের কাছে আমি এবং আমার পরিবার কৃতজ্ঞ। উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন বলেন, মাহরীন চৌধুরী একজন আলোকিত মানুষ ছিলেন। কারো প্রতি কখনো অন্যায় করেননি এবং অন্যায় কাজে জড়াননি,শিক্ষা বিস্তারে তিনি কাজ করছিলেন।

উক্ত নামাজে জানাযায় বিএনপি,জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ,শিক্ষক, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।

উল্লেখ, সোমবার দুপুরে ঢাকার উত্তরা দিয়াবাড়ীর মাইলস্টোন কলেজে বিমান দূর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, মাহরিন চৌধুরী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD