• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
বটিয়াঘাটায় লিডর্স সংস্থার উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাজে লবন সহিষ্ণু ধানের বীজ বিতরন কালিয়াকৈরে কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয় কালিয়াকৈরে পোশাক কারখানার বিষাক্ত পানি পান করে শত শত শ্রমিক অসুস্থ নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, নির্মাণাধীন ভবন কর্তৃপক্ষকে ৫ হাজার টাকা জরিমানা বাঁশতলায় ইয়াবা বিক্রির সময় জনতার হাতে ধরা ৩, পুলিশের হাতে সোপর্দ আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে জরুরী সভায় শহীদ সরকার মঙ্গল বটিয়াঘাটায় নদী ভাঙ্গনকবলিত এলাকা পরিদর্শন করেন এলজিডির খুলনা বিভাগীয় তত্ত্বাবধায়ক- নাজমুল হাসান চাঁপাইনবাবগঞ্জ  বালুগ্রাম  সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত  শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা তিন কি:মি: খাল ভরাট চাঁচড়া ইউপির ১০ গ্রামের ফসল ডুবির দুশ্চিন্তায় কৃষক

বিজিবির অভিযানে কৃষক বেশে ইছামতী থেকে ৩ কেজি ৩৫০ গ্রাম স্বর্ণ উদ্ধার’ পাচারকারীর ভারতে পলায়ন!

Zakir Hossain Mithun / ৫৬৯ Time View
Update : মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩

বিজিবির অভিযানে কৃষক বেশে ইছামতী থেকে ৩ কেজি ৩৫০ গ্রাম স্বর্ণ উদ্ধার’ পাচারকারীর ভারতে পলায়ন!

রুহুল আমীন খন্দকার, বিশেষ প্রতিনিধি :: বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের অভ্যান্তরিন ও সীমান্তবর্তী এলাকার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

বিজিবি দেশের সিমান্ত অনুপ্রবেশ ঠেকানোর পাশাপাশি চোরাচালান রোধ, নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্র উদ্ধার, ভেজাল পণ্য, ছিনতাইকারীসহ অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় কৃষক বেশে বেনাপোল সীমান্তের ইছামতী নদীর পাড়ে কাদা থেকে ৩ কেজি ৩৫০ গ্রাম ছোট বড় ৬ পিচ স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চৌকস সদস্যরা।

অভিযান চলাকালীন সময় পাচারকারীরা ইছামতী নদী পার হয়ে ভারতে পালিয়ে যায়। আজ মঙ্গলবার (১০ জানুয়ারী ২০২৩ ইং দুপুর) ১-টার সময় বেনাপোলের দৌলতপুর সীমান্তের কালীয়ানি বিএসএফ ক্যাম্পের ৩০০ গজ বিপরীতে বাংলাদেশের সীমানার ভেতর থেকে এই স্বর্ণ উদ্ধার করা হয়।

এ বিষয়ে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান গণমাধ্যম কর্মীদের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বেনাপোলের দৌলতপুর সীমান্তের ইছামতী নদীর পাড়ে বিপুল পরিমাণ স্বর্ণের চালান নিয়ে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অবস্থানরত সন্দেহ ভাজন এক ব্যক্তিকে গতিরোধ করতে বলা হলে সে ইছামতী নদী পার হয়ে ভারত সীমান্তে পালিয়ে যায়।

বিজিবির অভিযানে কৃষক বেশে ইছামতী থেকে ৩ কেজি ৩৫০ গ্রাম স্বর্ণ উদ্ধার' পাচারকারীর ভারতে পলায়ন!

এসময় সেখানে অভিযান চালিয়ে ইছামতী নদীর পাড়ে কাদার মধ্যে থেকে ৩ কেজি ৩৫৩ গ্রাম ওজনের ছোট বড় ৬ পিচ স্বর্ণ উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ২ কোটি ৬২ লাখ টাকা। উদ্ধারকৃত স্বর্ণ ট্রেজারিতে হস্তান্তর করা হবে বলেও জানান এই বিজিবি কর্মকর্তা।

RUHUL AMIN, DHAKA- 10/01/2023


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD