• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
বটিয়াঘাটার জলমায় ওয়ার্ড বিএনপির প্রধান কার্যালয়ে অগ্নিসংযোগ’র প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নওগাঁর ধামইরহাটে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক চাঁপাইনবাবগঞ্জে ৬ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান বাঁশখালী মাদ্রাসা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ৪র্থ হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত যশোর সদর পুলিশ কর্তার মোটরসাইকেল গোপালগঞ্জ থেকে উদ্ধার, আটক ২ কুষ্টিয়া জেলা জাতীয়তাবাদী তাঁতী দলের ৯১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন কুষ্টিয়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান, ভেঙে দেওয়া হলো কিলন ও চিমনি ভেড়ামারা উপজেলা ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করার জোর দাবি এলাকাবাসীর চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান দৌলতপুরে শরিফ উদ্দিন জুয়েলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বিচারের নামে অবিচার হয়, নারী কোথাও নিরাপদ নয়” শরী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ বিদবস-২০২৪ অনুষ্ঠিত

Montu Rahman / ২২০ Time View
Update : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪

স্টাফ রিপোর্টার::

বিচারের নামে অবিচার হয়, নারী কোথাও নিরাপদ নয়। এই প্রতিপাদ্যকে সামনে রেখে “নারীর এগিয়ে চলা প্রকল্প” নারীপক্ষ তাহিরপুর উপজেলার উদ্যোগ নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৯ নভেম্বর শুক্রবার সকাল ১১ টার সময় উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন লালঘাট হাজং পাড়া মিশনারী প্রাথমিক বিদ্যালয় হল রুমে এ উপলক্ষে এক প্রতিবাদ সমাবেশ করে নারীপক্ষ।
সভায় লালঘাট মিশনারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রামু হাজং এর সভাপতিত্বে ও অর্চনা রাকসাম এর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, নারীপক্ষ তাহিরপুর উপজেলার সভাপতি সুষমা জাম্বিল, নারীপক্ষের সদস্য প্রেমিকা হাজং, অরবিন্দু হাজং প্রমুখ।

এ সময় প্রতিবাদ সমাবেশ বক্তারা সরকারের কাছে দাবি জানিয়ে বলেন, নারী উপর সকল প্রকার হয়রানি, নির্যাতন ও সহিংসতা প্রতিরোধ এবং প্রতিকারে সরকার ও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ নিন। নারীর উপর যেকোনো ধরনের সহিংসতা সংঘটনকারী ব্যক্তি ও তার আশ্রয়-প্রশ্রয় দানকারীর বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন কঠোর ব্যবস্থা নিন, নারীনির্যাতনের প্রতিটি ঘটনার সুষ্ঠ তদন্ত করে প্রকৃত অপরাধীকে গ্রেফতার করে বিচারের সম্মুখীন করুন। নারী নির্যাতনের কোন ঘটনা ঘটতে দেখলে বা শুনলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনকে জানান এবং জন-প্রতিরোধ গড়ে তুলুন। সংবাদমাধ্যমগুলো নারীর প্রতি অধিকতর সংবেদনশীল থেকে নিরপেক্ষ ও সত্য সংবাদ প্রকাশ করুন। পরে প্রতিবাদ সভা শেষে বাগলী টু বড়ছড়া সড়কে র‍্যালী করে নারীর এগিয়ে চলা প্রকল্প” নারীপক্ষ তাহিরপুর উপজেলার শাখার নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD