• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
পদ্মা নদীতে ডুবে যাওয়া বাংলাদেশী যাত্রীদের বিএসএফের কাছ থেকে উদ্ধার ও ফেরত আনয়ন ৫৩ বিজিবি’র সফল তৎপরতা বান্দরবানে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের বিশেষ অভিযানে ৬০,০০০ পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ও ব্যাটারিচালিত অটোরিকশাসহ ০১ জন আটক যশোর সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও এলআইসি কর্তৃক উদ্ধারকৃত মোবাইল ও নগদ অর্থ (প্রতারণাকৃত) হস্তান্তর অনুষ্ঠিত কুমিল্লায় ডিবির সাঁড়াশি অভিযানে ছিনতাই ও মাদকে জড়িত ১৯ জন গ্রেপ্তার মেঘনায় ৩০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার মুন্সীগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখা কর্তৃক উদ্ধারকৃত হারানো মোবাইল প্রকৃত মালিকের নিকট হস্তান্তর” সমালোচনা পেরিয়ে নিজের পরিচয় তৈরি করেছেন সাংবাদিক মোয়াজ্জেম সরকার রুবেল রূপগঞ্জ থানা পুলিশ কর্তৃক ১৮৩ বোতল ESKUF সহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার বীরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু সীতাকুণ্ডে ইউনিয়ন নির্বাচনে জামায়াতের মেম্বার প্রার্থী এ কে আজাদের নাম ঘোষণা

বান্দরবানে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের বিশেষ অভিযানে ৬০,০০০ পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ও ব্যাটারিচালিত অটোরিকশাসহ ০১ জন আটক

Montu Rahman / ১ Time View
Update : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

বিশেষ প্রতিনিধি

মিয়ানমার থেকে অবাধে প্রবেশ করছে নিষিদ্ধ মাদক দ্রব্য শনিবার ( ১২ সেপ্টেম্বর ২০২৬) খ্রিষ্টাব্দ তারিখে বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার
মোঃ ওহাবুল ইসলাম খন্দকার-এর নির্দেশক্রমে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোজাম্মেল হক-এর নেতৃত্বে, সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয়ে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয় ইয়াবাসহ গ্রেফতার করে একজনকে।

বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি উপজেলার ০১ নং নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ০১ নং ওয়ার্ডস্থ উপজেলা পরিষদ সংলগ্ন শহিদ মিনারের পূর্ব দিকে নাসিম কম্পিউটার নামক দোকানের সামনে থানা হতে নাইক্ষ্যংছড়ি বাজারগামী পাকা সড়কে পুলিশ পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ব্যাটারিচালিত অটোরিকশার পিছনের সিট থেকে পালানোর চেষ্টাকালে একজন ব্যক্তিকে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় আটক করা হয়।

পরবর্তীতে আটককৃত ব্যক্তির হেফাজত ও ব্যাটারিচালিত অটোরিকশা তল্লাশি করে ৬০,০০০ (ষাট হাজার) পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক ওজন ৫ কেজি ৪০০ গ্রাম। আনুমানিক মূল্য ১,৮০,০০,০০০/- (এক কোটি আশি লক্ষ) টাকা। এছাড়াও মাদক পরিবহনে ব্যবহৃত ০১ (এক)টি কালো-সবুজ রঙের ব্যাটারিচালিত অটোরিকশা (টমটম) জব্দ করা হয়।

আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(গ)/৩৮/৪১ ধারায় নাইক্ষ্যংছড়ি থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। এ ঘটনায় আরও ৪ জন পলাতক আসামিসহ অজ্ঞাতনামা ২ জনকে আসামি করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারে আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

বান্দরবান পার্বত্য জেলা পুলিশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আসছে। মাদকদ্রব্যের বিস্তার রোধ, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD