শুক্রবার ( ১১ সেপ্টেম্বর ২০২৬) খ্রিষ্টাব্দ তারিখে বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার মোঃ ওহাবুল ইসলাম খন্দকার-এর নির্দেশক্রমে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক-এর নেতৃত্বে, সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয়ে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
জেলা বিশেষ শাখার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের একটি দল নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের ০৩ নং ওয়ার্ডস্থ উত্তর ছালামি পাড়ায় অভিযান পরিচালনা করে। শুক্রবার ১১ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখ ১৯ : ১৫ ঘটিকায় উত্তর ছালামি পাড়ার রহিম স্টোরের সামনে অভিযান পরিচালনাকালে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়।
পরবর্তীতে আটক ব্যক্তির দেহ তল্লাশি করে ০২ (দুই) কার্ডে আনুমানিক ২০,০০০ (বিশ হাজার) পিস মাদকদ্রব্য, ইয়াবা ট্যাবলেট (ভাঙা অংশসহ) এবং ০১ (এক)টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।
আটককৃত ব্যক্তির পরিচয় :
সাহেদুল ইসলাম জিহাদ (১৬), পিতা- করিম আহমদ, মাতা- কহিনুর বেগম, সাং- ০৭ নং, আশারতলী, সদর ইউনিয়ন, নাইক্ষ্যংছড়ি, বান্দরবান পার্বত্য জেলা।
জব্দকৃত আলামত :
১। মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট- ০২ (দুই) কার্ড, আনুমানিক ২০,০০০ (বিশ হাজার) পিস (ভাঙা অংশসহ)।
২। অ্যান্ড্রয়েড মোবাইল ফোন- ০১ (এক)টি।
পরবর্তীতে আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় নাইক্ষ্যংছড়ি থানায় নিয়মিত মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বান্দরবান পার্বত্য জেলা পুলিশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আসছে। মাদকদ্রব্যের বিস্তার রোধ, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।
Devoloped By WOOHOSTBD