চট্টগ্রাম শাহ আমানত সেতু (নতুন ব্রিজের) পূর্বদিকে বাস্তুহারা এলাকায় এক যুবককে মৃত অবস্থায় পাওয়া গেছে,নিহত যুবকের নাম মুহাম্মদ সাকিল,বাঁশখালী সরল ইউনিয়নের জঙ্গল পাইরাং আবু তাহের’এর বড় ছেলে।
রোববার (১৩ জুলাই) সকালে নতুন ব্রিজের পূর্বদিকে বাস্তুহারা এলাকার ভাড়া বাসা থেকে গন্ধ বের হলে ওই এলাকার স্থানীয়রা পুলিশকে বিষয়টি অবগত করে,পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
প্রাথমিকভাবে স্থানীয়দের দাবি, উদ্দেশ্য প্রণোদিত ভাবে রাতের অন্ধকারে হয়তো তাকে হত্যা করে ফেলে রেখে যায়।নাকি সে আত্মহত্যা করেছে মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি।
এ বিষয়ে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন,আমরা ঘটনাটি খতিয়ে দেখছি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে,
Devoloped By WOOHOSTBD