• শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মদ ও গরু জব্দ যশোরে সাড়ে তিন কোটি টাকার স্বর্নবারসহ আটক ৩ উখিয়ায় সাড়ে ৭ কোটি টাকার ইয়াবা উদ্ধার করল বিজিবি গণভোট পুনরায় বাস্তবায়ন না করলে জনগণকে পাশে পাবে না সরকার: নূরুল ইসলাম বুলবুল জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কক্সবাজার ইউনিটের উদ্যোগে চকরিয়া মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বাঙ্গালী স্কুল এন্ড কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা কর্মসূচি সম্পন্ন সীতাকুণ্ডে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ- ২০২৬ পালিত চকরিয়ায় আন্তঃজেলা দুর্ধর্ষ ডাকাত ও হত্যা মামলার প্রধান আসামি তৌহিদ গ্রেফতারে চকরিয়া থানা পুলিশের প্রেস কনফারেন্স জুলাই সনদ বাস্তবায়ন ও আওয়ামী সন্ত্রাস-নৈরাজ্য দমনে সরকার ব্যর্থ – ইসহাক খন্দকার চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার দুই কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা

বদলগাছীতে পেয়ারা গাছ থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

Montu Rahman / ৩৪০ Time View
Update : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬

মোঃ সারোয়ার হোসেন অপু

নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর বদলগাছীতে নুপুর (২৬) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার মিঠাপুর ইউনিয়নের খামার পুকুরপাড় এলাকায় বাবার বাড়ির আঙিনায় একটি পেয়ারা গাছ থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহত নুপুর ওই গ্রামের বাবু হোসেনের মেয়ে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, প্রায় ৬-৭ মাস আগে একই ইউনিয়নের মিঠাপুর বওলাপাড়া গ্রামের দুলাল হোসেনের ছেলে বর্ষার সাথে নুপুরের বিয়ে হয়। বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকজন এই সম্পর্ক মেনে নিতে অস্বীকৃতি জানায়। ফলে বিয়ের পর থেকেই নুপুর তাঁর বাবার বাড়িতেই অবস্থান করছিলেন।

অভিযোগ উঠেছে, গত সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে নুপুরের শ্বশুর দুলাল হোসেন (৬০) ও শাশুড়ি দিনা বেগম (৫০) নুপুরের বাবার বাড়িতে এসে তার সাথে বাগবিতণ্ডায় জড়ান। এক পর্যায়ে তারা নুপুরকে মারধর করে চলে যান। ওইদিন রাতে মায়ের সাথে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন নুপুর।

নিহতের মা জানান, মঙ্গলবার রাত আনুমানিক ৩টার দিকে ঘুম ভেঙে দেখেন নুপুর বিছানায় নেই। খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির উঠানে পেয়ারা গাছের সাথে ওড়না দিয়ে নুপুরকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তিনি। তাঁর চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এলেও তার আগেই নুপুরের মৃত্যু হয়।

বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। ভিকটিমের পরিবারের অভিযোগের ভিত্তিতে বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD