বটিয়াঘাটা-চালনা মেইন সড়কের গোপালখালী ওয়াইসি রিসোর্টের পাশে গাছের সঙ্গে একটি প্রাইভেটকারের ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেলেও বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। রোববার দুপুরে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়িটিতে চারজন বন্ধু-বান্ধব ছিলেন। তারা ঘুরতে এসে বটিয়াঘাটা-চালনা মেইন সড়ক দিয়ে যাওয়ার সময় গোপালখালী ওয়াইসি রিসোর্টের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা দেয়। এতে গাড়ির সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
দুর্ঘটনার পর গাড়ির চালক রকিবুল ইসলাম গাড়ির ভেতরে আটকা পড়েন। খবর পেয়ে বটিয়াঘাটা উপজেলা ফায়ার স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালান। পরে গাড়ির ভেতর থেকে চালককে উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে জানা গেছে, দুর্ঘটনায় গাড়িতে থাকা চারজনই বড় ধরনের আঘাত থেকে রক্ষা পেয়েছেন। তবে দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
Devoloped By WOOHOSTBD