ইজিবাইকের চার্জিং পয়েন্টে চার্জ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেছেন মালিক মোঃ আশরাফ সিদ্দিকী ইমন (৫৫)।ঘটনাটি ঘটেছে আজ সোমবার বেলা ২ টার দিকে বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের দারোগার ভিটা মেইন রোড সংলগ্ন এলাকায়।
জানা গেছে, আশরাফ সিদ্দিকী ইমন বেশ কিছুদিন ধরে উপজেলার দারোগারভিটা এলাকায় খুলনা- চালনা মহাসড়কের পাশে একটি ইজিবাইক চার্জিং পয়েন্ট খুলে কর্মচারী রেখে ব্যবসা চালিয়ে আসছিলো।গত দুইদিন ধরে জনৈক কর্মচারীটি ছুটিতে যাওয়ার কারনে মালিক আশরাফ সিদ্দিকী ইমন নিজেই তার ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছিলেন।আকষ্মিকভাবে সে একটি ইজিবাইক চার্জিং সংযোগ লাগাতে গেলে ওই সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু বরন করে এবং ডান হাত ও কব্জি পুড়ে যায়।বিকাল ৫ টার দিকে পার্শ্ববর্তী লোকজন তাকে এ অবস্থায় দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্হলে গিয়ে সংযোগ বিচ্ছিন্ন করে তার মরদেহ উদ্ধার করে। এ ব্যাপারে থানায় ইউডি মামলা দায়েরের প্রস্তুতি চলছিলো।
Devoloped By WOOHOSTBD