• সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম:
রাজশাহীতে লিচুর অস্বাভাবিক দাম হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোবারক হোসাইনের কৃতজ্ঞতা প্রকাশ। কুষ্টিয়ার ভেড়ামারায় নিয়ামতুল্লাহ কে সভাপতি ও তুহিনকে সাধারন সম্পাদক করে তাঁতী দলের কমিটি গঠন  নওগাঁর বদলগাছি উপজেলায় গভীর খালে হাঁস তুলতে গিয়ে নিখোঁজ, পরদিন ডুবুরিদের তৎপরতায় লাশ উদ্ধার। ধর্মপাশায় শিক্ষক ওলির অনিয়ম: ছয় দিন ছুটি ছাড়াই অনুপস্থিত, ক্ষুব্ধ এলাকাবাসী বটিয়াঘাটায় কালবৈশাখীর তান্ডবে খোলা আকাশের নিচে অসহায় পরিবার পাশে দাঁড়ালেন ইউএনও থান্দার কামরুজ্জামান রাজশাহীতে অস্ত্র, গুলি ও এলকোহোল উদ্ধার বদলগাছীতে বিষাক্ত সাপের দংশনে ৭ বছরের শিশু শিক্ষার্থীর মৃত্যু জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু পাকুন্দিয়ায় ফেসবুকে ‘জয় বাংলা-জয় বঙ্গবন্ধু’ পোস্ট দেওয়ায় ছাত্রদল নেতা বহিষ্কার

বটিয়াঘাটায় ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে অর্ধলক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ

Muntu Rahman / ২০৪ Time View
Update : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

বটিয়াঘাটা প্রতিনিধিঃ-

বটিয়াঘাটায় ৫২ তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা -২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-কে কেন্দ্র করে মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুর রহমানের বিরুদ্ধে অর্ধলক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে । বিষয়টি নিয়ে বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়ামোদী ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের মাঝে চরম ক্ষোভের সঞ্চার হয়েছে ।
সূত্রে প্রকাশ, বটিয়াঘাটায় ৫২ তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান পরিচালনা করার লক্ষ্যে উপজেলার ৩২টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রত্যেকটি বিদ্যালয় ২ হাজার করে মোট ৬৪ হাজার টাকা আদায় পূর্বক মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুর রহমান বরাবর জমা দেন । উক্ত মাধ্যমিক শিক্ষা অফিসার ক্রীড়া প্রতিযোগিতায় কোন ডেকরেশন,চেয়ার, মাইক, ছাত্র-ছাত্রী এবং ক্রীড়া শিক্ষকদের কোন টিফিন আপ্যায়ন ও মাঠে সাজসজ্জা ছাড়া খেলা পরিচালনা করে আদায়কৃত ৬৪ হাজার টাকার মধ্যে প্রায় অর্ধলক্ষ টাকা মাধ্যমিক শিক্ষা অফিসার পকেটে রেখে দেয়ার অভিযোগ উঠেছে । এছাড়াও মাধ্যমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে শিক্ষা অফিসারের বাথরুম সংস্কারের নামে কোন প্রকার কাজ ছাড়া বিল ভাউচারের মাধ্যেমে প্রায় দেড় লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে । বিষয়টি তদন্ত পূর্বক ব্যবস্থা গ্ৰহনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। এব্যাপারে মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুর রহমানের মুঠোফোনে যোগাযোগ করা চেস্টা করলে মুঠোফোন বন্ধ পাওয়া যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD