বটিয়াঘাটা প্রতিনিধি ঃ
বটিয়াঘাটায় এজি চার্জ আশীর্বাদ এজি স্কুল এন্ড হোপ সেন্টার’র পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান গতকাল শনিবার বিকাল ৪ টায় এজি স্কুল এন্ড হোপ সেন্টার’র সিনিয়র পাস্টার প্রবীর মন্ডল’র সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আমীর এজাজ খান । প্রধান শিক্ষক পলাশ মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব খন্দকার ফারুক হোসেন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এমডি খায়রুল ইসলাম খান জনি,আশীর্বাদ’র পশ্চিম বিভাগ’র এরিয়া কো-অর্ডিনেটর জেমস্ অসীত বিশ্বাস , জলমা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মনিরুল ইসলাম হিরো, জলমা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আশিকুজ্জামান আশিক, উপজেলা যুবদলের সদস্য সচিব বাহাদুর মুন্সী, সাংস্কৃতিক ব্যক্তিত্বম মোঃ রুবেল হোসেন,সোহারব খলিফা সহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ , শিক্ষকমন্ডলী , অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীরা । অনুষ্ঠান শেষে প্রধান অতিথি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ তুলে দেন ।
Devoloped By WOOHOSTBD