• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
সাংবাদিকদের পেশাগত মানউন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত বিশ্বসাহিত্য কেন্দ্রের কোটি কোটি টাকার অনুদান ও শ্রমিকের প্রতি অবজ্ঞা তদন্তের দাবি ড. আসিফ মিজানের র‍্যাব ও বিজিবির যৌথ চিরুনি অভিযানে বিপুল পরিমান অবৈধ যৌন উত্তেজক সিরাপ উদ্ধার তাহিরপুর রূপের রানী’খ্যাত জাদুকাটা নদী এখন নৌপথের এক ভয়াবহ চাঁদাবাজির করিডোরে পরিণত হয়েছে। প্রায় ২০ বছর আগে যেখানে নদীটির প্রস্থ ছিল মাত্র ৫৭ রাজশাহীতে কাটা হল ৩০ কাঠবাদাম গাছ গজারিয়ায় বিভিন্ন স্থানে নতুনভাবে প্রস্তুত চুনাপাথর কারখানা কটিয়াদী মডেল থানায় ‘ওপেন হাউজ ডে’তে অতিথিদের আপ্যায়নকে কেন্দ্র করে ফেসবুকে বিভ্রান্তিমূলক পোস্ট রাজশাহীতে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন জাতিসংঘ শান্তি মিশন পুরস্কারসহ অসংখ্য ব‌ইয়ের লেখক মিজানুর রহমান এখন কিশোরগঞ্জের নতুন এসপি রাজশাহী থেকে সকল বাস চলাচল বন্ধ

বগুড়া শাজাহানপুরে পুকুরে বিষ প্রয়োগে ৬ লক্ষ টাকার মাছ নিধনের অভিযোগ

Muntu Rahman / ৪৭৩ Time View
Update : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

মোঃ খাত্তাব হোসেন শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার শাজাহানপুর উপজেলার গোহাইল খাদাস গ্রামে শত্রুতার জেরে মৎস্যচাষীর লিজকৃত পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে। এতে প্রায় ৬ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী মৎস্যচাষী মাজহারুল খন্দকার সাগর।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার গভীর রাতে দুর্বৃত্তরা মাজহারুল খন্দকার সাগরের প্রায় ৫ বিঘা আয়তনের পুকুরে বিষ প্রয়োগ করে। সোমবার সকালে কর্মচারী সুফল ও এলাকাবাসী মৃত মাছ ভেসে উঠতে দেখে মালিককে খবর দেন। পরে তিনি ঘটনাস্থলে গিয়ে পুকুরের মাছ মরে ভেসে থাকতে দেখেন।
মৎস্যচাষী মাজহারুল খন্দকার সাগর জানান, দীর্ঘদিন ধরে তিনি পবাদা মাছ চাষ করে আসছিলেন। পূর্ব শত্রুতার জেরে খাদাস পশ্চিমপাড়ার আব্দুল হালিম পরিকল্পিতভাবে এ নাশকতা চালিয়েছে বলে তার ধারণা।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমার প্রায় ৬ লক্ষ টাকার মাছ মারা গেছে। এতে আমি চরম ক্ষতির মুখে পড়েছি। দ্রুত তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি”।

স্থানীয়রা জানান, মৎস্যচাষের মতো গুরুত্বপূর্ণ খাতে এ ধরনের নাশকতা অত্যন্ত দুঃখজনক ও অমানবিক। তারা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

তবে অভিযুক্ত আব্দুল হালিম অভিযোগ অস্বীকার করে বলেন, তাঁর পুকুরে মাছ গ্যাস সমস্যা কারণে মারা যেতে পারে। তিনি অযথা আমাকে দোষ দিচ্ছেন।

শাজাহানপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রাশেদ হাসান বলেন, “মৎস্যচাষীর পুকুরে সত্যিই বিষ প্রয়োগ হয়ে থাকলে তা অত্যন্ত দুঃখজনক। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD