• সোমবার, ০৪ মে ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর বদলগাছি উপজেলায় গভীর খালে হাঁস তুলতে গিয়ে নিখোঁজ, পরদিন ডুবুরিদের তৎপরতায় লাশ উদ্ধার। ধর্মপাশায় শিক্ষক ওলির অনিয়ম: ছয় দিন ছুটি ছাড়াই অনুপস্থিত, ক্ষুব্ধ এলাকাবাসী বটিয়াঘাটায় কালবৈশাখীর তান্ডবে খোলা আকাশের নিচে অসহায় পরিবার পাশে দাঁড়ালেন ইউএনও থান্দার কামরুজ্জামান রাজশাহীতে অস্ত্র, গুলি ও এলকোহোল উদ্ধার বদলগাছীতে বিষাক্ত সাপের দংশনে ৭ বছরের শিশু শিক্ষার্থীর মৃত্যু জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু পাকুন্দিয়ায় ফেসবুকে ‘জয় বাংলা-জয় বঙ্গবন্ধু’ পোস্ট দেওয়ায় ছাত্রদল নেতা বহিষ্কার চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে রুগীদের সহায়তায় স্বপ্নের বিভিন্ন সামগ্রী প্রদাণ চাঁপাইনবাবগঞ্জে ২৭ বোতল ভারতীয় মদ জব্দ করল ৫৩ বিজিবি কালিয়াকৈরে এক ড্রাম কালো পানিতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মুরগি ড্রেসিং, মানুষ ক্যান্সার জীবাণুর ঝুঁকিতে

বগুড়ায় হত্যাসহ ১৩ মামলার আসামী রিপু র‍্যাবের জালে আটক

Muntu Rahman / ২৪৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪

বগুড়া জেলা প্রতিনিধিঃ

বগুড়া-৬ আসনের সাবেক সংসদ সদস্য ও বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপুকে গ্রেফতার করেছে র‍্যাব।
১৮ ডিসেম্বর(বুধবার) দিবাগত রাত ১টার দিকে র‍্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার,সহযোগিতায় র‍্যাব-১২ বগুড়া ও র‍্যাব-১৪ সিপিসি-২, নেত্রকোনা জেলার মেহানগঞ্জ নামক এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে হত্যা মামলার এজহার নামীয় পালাতক আসামী রাগেবুল আহসান রিপুকে গ্রেফতার করা হয়। র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার এম আবুল হাসেম সবুজ এর স্বক্ষরিত এক প্রেস রিলিজে এস তথ্য নিশ্চিত নিশ্চিত করা হয়েছে।
র‍্যাবের পাঠানে প্রেস রিলিজে বলা হয়, গত ৪ আগস্ট সারাদেশে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু বগুড়া জেলা সদর থানা এলাকায় আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র-জনতার উপর তার লালিত কর্মী বাহিনীকে দিয়ে আন্দোলনক নস্যাৎ করার জন্য নির্দেশনা প্রদান করেন। এরই পেক্ষিতে দূর্বৃত্তরা পূর্ব পরিকল্পিতভাবে ছাত্র আন্দোলনরত ০৯ (নয়) জন ছাত্র-জনতা নিহত ও দুই শতাধিক ছাত্র-জনতা আহত হয়। যার পেক্ষিতে রিপুর বিরুদ্ধে বগুড়া সদর থানায় হত্যাসহ মোট ১৩ টি মামলা দায়ের করা হয়।
এরই ধারাবাহিকতায় মোহাম্মদ কামরুজ্জামান পিপিএম অধিনায়ক র‍্যাব-১২ সিরাজগঞ্জ এর দিক নির্দেশনায় ১৮ ডিসেম্বর দিবাগত রাত ১টার দিকে নেত্রকোনা জেলার মোহনগঞ্জ এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, রাগেবুল আহসান রিপু ক্ষমতায় থাকা অবস্থায় অবৈধ সম্পদ অর্জন, নিয়েগ বানিজ্য, দলীয় প্রভাবে দখলদারি,থানায় মারধর করে আসামী ছিনিয়ে নিয়ে যাওয়াসহ অসংখ্য অভিযোগ রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD