• শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম:
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মদ ও গরু জব্দ যশোরে সাড়ে তিন কোটি টাকার স্বর্নবারসহ আটক ৩ উখিয়ায় সাড়ে ৭ কোটি টাকার ইয়াবা উদ্ধার করল বিজিবি গণভোট পুনরায় বাস্তবায়ন না করলে জনগণকে পাশে পাবে না সরকার: নূরুল ইসলাম বুলবুল জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কক্সবাজার ইউনিটের উদ্যোগে চকরিয়া মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বাঙ্গালী স্কুল এন্ড কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা কর্মসূচি সম্পন্ন সীতাকুণ্ডে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ- ২০২৬ পালিত চকরিয়ায় আন্তঃজেলা দুর্ধর্ষ ডাকাত ও হত্যা মামলার প্রধান আসামি তৌহিদ গ্রেফতারে চকরিয়া থানা পুলিশের প্রেস কনফারেন্স জুলাই সনদ বাস্তবায়ন ও আওয়ামী সন্ত্রাস-নৈরাজ্য দমনে সরকার ব্যর্থ – ইসহাক খন্দকার চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার দুই কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা

বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ কলেজ শিক্ষার্থী আহাদ আলী, বার্ন ইউনিটে চিকিৎসাধীন

Montu Rahman / ৩০৮ Time View
Update : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

মোঃ খাত্তাব হোসেন বগুড়া প্রতিনিধি:

বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতরভাবে দগ্ধ হয়েছেন আহাদ আলী (২০) নামে এক কলেজ শিক্ষার্থী। বর্তমানে তিনি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।

আহাদ আলী সরকারি আজিজুল হক কলেজের পরিসংখ্যান বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের ছাত্র।

পরিবারের ভাষ্যমতে, ৭ অক্টোবর (মঙ্গলবার) সকাল ৭টার দিকে বগুড়া শাজাহানপুর উপজেলার শাবরুল গ্রামে নিজ বাসার ছাদের তৃতীয় তলার উপরে ঘটে এ মর্মান্তিক দুর্ঘটনা। বাসার পাশের একটি বৈদ্যুতিক খুঁটির মেইন লাইনের কাছ দিয়ে যাওয়া ওয়াই-ফাই তার সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন আহাদ।

প্লাস ব্যবহার করে তারটি বিচ্ছিন্ন করার সময় অসাবধানতাবশত তা প্রথমে তার পায়ে এবং পরে হাতে লেগে যায়। মুহূর্তের মধ্যেই শরীরে বিদ্যুৎ প্রবাহিত হয়ে আগুন ধরে যায়। এতে তার হাত, পা, পিঠ ও মাথাসহ শরীরের বেশ কিছু অংশ মারাত্মকভাবে দগ্ধ হয়।

পরীবার ও স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করেন এবং তাৎক্ষণিকভাবে শজিমেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেন। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে।

আহাদের শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হলেও এখনো শঙ্কা মুক্ত নয়। তার সহপাঠী, বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্যরা তার দ্রুত সুস্থতার জন্য সকলের দোয়া কামনা করেছেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD