বগুড়ার শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা মো. হয়রত আলীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার গভীর রাতে সিরাজগঞ্জের এক গোপন আস্তানা থেকে বিশেষ অভিযানে তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে রাজনৈতিক বিরোধ ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি হয়ে আত্মগোপনে ছিলেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, “হয়রত আলীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আইনগত প্রক্রিয়া অনুসরণ করে তাকে আদালতে প্রেরণ করা হবে।”
তার গ্রেফতারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
Devoloped By WOOHOSTBD