• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম:
দৌলতপুর থানা পুলিশের অভিযানে ৫ জুয়ারি আটক পুলিশ সুপারের নির্দেশে জেলা গোয়েন্দা শাখা নওগাঁ এর মাদক বিরোধী অভিযান অভিযানে ১.৫ কেজি গাজা সহ স্বামী-স্ত্রী দুইজন গ্রেফতার চট্টগ্রাম (সিএমপি) ডবলমুরিং থানাধীন কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ০৫(পাঁচ) নারীসহ মোট ১৫(পনেরো) জন আটক চান্দিনায় পৃথক অভিযানে ১২ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৩ কুমিল্লায় ৩৩৮০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার উপজেলা ছাত্র দলের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত কালিয়াকৈরে ধারালো ছুরিকাঘাতে গাড়ির হেলপার নিহত হয় ঝিকরগাছা বারবাকপুরের রকির বিরুদ্ধে সংবাদ সম্মেলন মান্দায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা,,, কালিয়াকৈরে বাসের পেছনে গরুবাহী ট্রাকের ধাক্কায় ২ জন নিহত আহত ৩ জন

পুলিশ সুপারের নির্দেশে জেলা গোয়েন্দা শাখা নওগাঁ এর মাদক বিরোধী অভিযান অভিযানে ১.৫ কেজি গাজা সহ স্বামী-স্ত্রী দুইজন গ্রেফতার

Muntu Rahman / ২ Time View
Update : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

মান্দা সংবাদদাতা

রবিবার ( ১৬-০৭-২০২৬) তারিখ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশে জেলা গোয়েন্দা শাখা নওগাঁ একটা টীম মান্দা থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনা কালে অভিযানিক টীম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, মান্দা থানাধীন সতিহাট ঋষি পাড়া গ্রামে একজন মুদি দোকাদার দোনাকদারির পাশাপাশি তার বাড়িতে গাঁজা রেখে মাদক ব্যাবসা করছে।

উক্ত সংবাদের ভিত্তিতে অভিযানিক টীম রাত ৯ টার সময় উপস্থিত লোকজনের সামনে আসামি জিতেন্দ্র নাথ ( ৪০) পিতা সচিন্দ্রনাথ মাতা দক্ষ রানী সাং শ্রীরামপুর ঋষি পাড়া থানা মান্দা জেলা নওগাঁ এর গৃহ তল্লাশী করে। তল্লাশী কালে আসামি জিতেন্দ্র নাথের বাড়ির সিরির নিছে বিশেষ কায়দায় রাখা একটা কালো পলিথিনে মোড়ানো ১ কেজি ৫ শ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়। এ সময়ে আসামি জিতেন্দ্র নাথের মাদক বিক্রয়ের সহ যোগি তার স্ত্রী পলি রানী ঋষি (৩০) কেও গ্রেফতার করা হয়।

অনুসন্ধানে জানা যায় আসামি জিতেন্দ্র নাথ সপ্তাহে ২থেকে তিন কেজি গাঁজা সীমান্ত এলাকা থেকে ১৫/১৬ হাজার টাকা দরে ক্রয় করে ১৮ থেকে ২৯ হাজার টাকায় বিক্রি করতো। আসামিদের বিরুদ্ধে মান্দা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD