• সোমবার, ০৪ মে ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু পাকুন্দিয়ায় ফেসবুকে ‘জয় বাংলা-জয় বঙ্গবন্ধু’ পোস্ট দেওয়ায় ছাত্রদল নেতা বহিষ্কার চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে রুগীদের সহায়তায় স্বপ্নের বিভিন্ন সামগ্রী প্রদাণ চাঁপাইনবাবগঞ্জে ২৭ বোতল ভারতীয় মদ জব্দ করল ৫৩ বিজিবি কালিয়াকৈরে এক ড্রাম কালো পানিতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মুরগি ড্রেসিং, মানুষ ক্যান্সার জীবাণুর ঝুঁকিতে কালিয়াকৈরে রেলওয়ে জমি দখল করে পুনরায় অবৈধভাবে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে নোয়াখালীতে ১১ দলীয় জোটের গণমিছিল: জুলাই সনদ বাস্তবায়নের দাবি— নারায়ণগঞ্জ শিল্প কলা একাডেমিতে জেলা প্রশাসকের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় মহাসড়কে ডাকাতি ছিনতাই নির্মূলের পরে চলযাই মাদকের বিরুদ্ধে যুদ্ধে ওসি বদলী পরিত্যক্ত অবস্থায় শীতলক্ষ্যা নদীর পাশে বিপুলসংখ্যক অস্ত্র তৈরির সরঞ্জাম ও ৬ শুটারগান উদ্ধার করেছে নারায়ণগঞ্জ র‍্যাব – ১১

পুলিশের অভিযানে পটুয়াখালীর বাউফল উপজেলায় দুটি বস্তাভর্তি গাঁজা উদ্ধার’ ০২ যুবককে আটক!

Zakir Hossain Mithun / ৫৮৬ Time View
Update : সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩

পুলিশের অভিযানে পটুয়াখালীর বাউফল উপজেলায় দুটি বস্তাভর্তি গাঁজা উদ্ধার’ ০২ যুবককে আটক!

রুহুল আমীন খন্দকার, বিশেষ প্রতিনিধি :: দেশ ও জাতির কল্যানার্থে বিরতিহীন অভিযানের মাধ্যমে মাদক, সন্ত্রাস, অস্ত্র ও জঙ্গিবাদ নির্মূল’সহ দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ পুলিশ বাহিনীর বিভিন্ন ইউনিট। এই ধারাবাহিকতাকে অক্ষুণ্ণ রাখতে সারা দেশব্যাপী পুলিশের বিভিন্ন ইউনিট কতৃক যথারীতি অভিযান চলমান রয়েছে।

এরই ধারাবাহিকতায় পটুয়াখালীর বাউফল উপজেলায় দুটি বস্তাভর্তি গাজাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। আজ সোমবার ০৯ জানুয়ারি ২০২৩ ইং সকাল ১০ ঘটিকার দিকে উপজেলার কাছিপাড়া ইউনিয়নের কারখানা লঞ্চঘাট থেকে তাদের আটক করা হয়। এ সময় বস্তা থেকে উদ্ধার করা ৩৫ কেজি গাঁজা।

অভিযানে আটককৃত যুবকরা হলো, উপজেলার বিরপাশা গ্রামের মজিবুর রহমানের ছেলে মোঃ শাকিল রহমান (২১) ও আমিরাবাদ গ্রামের মোঃ নজরুল ইসলাম ওরফে কুট্রি সরদারের ছেলে মোঃ লিমন সরদার (২৫)।

এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ঢাকা থেকে ছেড়ে আসা পটুয়াখালীগামী যাত্রীবাহী লঞ্চে গাঁজার একটি বড় চালান আসছে। যা উপজেলার বগা অথবা কারখানা লঞ্চঘাট দিয়ে নামানো হবে।

উক্ত তথ্য পেয়ে সোমবার সকাল থেকে আমার (ওসি আল মামুন) ও ওসি (তদন্ত) মিজানুর রহমানের নেতৃত্বে দুটি দল উপজেলার বগা ও কারখানা লঞ্চ ঘাটে টহল জোরদার করে। এক পর্যায়ে সকাল ১০টার দিকে এম ভি জামাল নামে একটি লঞ্চ থেকে দুটি বস্তা নিয়ে শাকিল নামে এক যুবক একটি টমটম গাড়িতে উঠে। এ সময় পুলিশ তাদের চ্যালেঞ্চ করলে এক পর্যায়ে স্বিকার করে তাদের সঙ্গে থাকা বস্তায় গাঁজা আছে। পরে টমটম চালকসহ দুইজনকেই আটক করে বাউফল থানায় নিয়ে আসা হয়।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন আরও বলেন, আটক শাকিল ও মিলনের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে পুলিশ হেডকোয়ার্টারে আদালত সোপর্দ করা হয়েছে।

আজ সোমবার (০৯ জানুয়ারি ২০২৩ ইং) তারিখ পটুয়াখালী জেলা পুলিশ কতৃক এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করা হয়েছে।

RUHUL AMIN, DHAKA- 09/01/2023


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD