• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
সাংবাদিক জয়নাল আবেদীনের মুক্তি দাবি ও সীতাকুণ্ড থানার ওসি সহ দুই পুলিশ কর্মকর্তার অপসারণে দাবিতে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার মানববন্ধন জাতীয় দৈনিক প্রতিদিনের কাগজের সেরা প্রতিবেদক নির্বাচিত সাংবাদিক আছানুল হক সীতাকুন্ডে ভেজাল পানির প্রতিবেদন প্রকাশের পর সাংবাদিক জয়নালকে মিথ্যা মামলা দিয়ে আটক।।প্রশ্নের মুখে সংবাদমাধ্যমের স্বাধীনতা কুড়িগ্রামে নজরুল বর্ষ উপলক্ষে তিন দিনব্যাপী প্রস্তুতিমূলক সাংস্কৃতিক কর্মশালার উদ্বোধন। নারায়ণগঞ্জ জেলায় গত ২৪ ঘন্টায় সকল থানায় ৬১ জন গ্রেফতার ঢাকা জেলা ডিবি (দক্ষিণ)-এর অভিযানে হেরোইন, ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার কালিয়াকৈরে বোয়ালীতে পূজা মন্ডপ পরিদর্শন করেন এডভোকেট আতিকুর রহমান সরকারি খাল কি ব্যক্তির ইজারায়? তাহিরপুরে টাকা আদায় নিয়ে বিতর্ক নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন হত্যা মামলার আসামি সারোয়ার এসআরবি -১১ অভিযানে গ্রেফতার মান্দায় জোতবাজার বণিক সমবায় সমিতির পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান

পাঁচবিবির পুলিশ কর্মকর্তার মেয়ের অভাবনীয় সফলতা।।

Montu Rahman / ২৬৭ Time View
Update : সোমবার, ১৩ মে, ২০২৪

দেলোয়ার হোসেন,পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ

২০২৪ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় জিপিও-৫ (অ+) সহ পাশ করেছে এক পুলিশ কর্মকর্তার মেয়ে। জয়পুরহাটের পাঁচবিবি থানায় কর্মরত্ব পুলিশের উপ-পরিদর্শক মোঃ আনিছুর রহমানের ২ মেয়ে। বড় মেয়ে মোছাঃ আনিকা খাতুন এবছর পাঁচবিবি নছির মন্ডল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ থেকে সর্বোমোট ১৩’শ নম্বরের মধ্যে ১,২১১ নম্বর পেয়েছে। আনিকার এমন সফলতায় প্রতিষ্ঠানের সকল শিক্ষক/শিক্ষার্থী ও বাবা-মা সহ পরিবারের সবাই খুশি হয়েছেন। আনিকা পড়ালেখা শেষ করে ডাক্তার হতে চায়। ডাক্তারী পেশার মাধ্যমে মানুষের সেবা করা যায় এটি একটি মহৎ পেশা বলে মন্তব্য করে সে।
আনিকার বাবা মোঃ আনিছুর রহমান বলেন, আমাকে দিনরাত সরকারি দ্বায়িত্ব পালনে বেশীর ভাগ সময় বাসার বাহিরে থাকতে হয়। মেয়ের আজকের এ সফলতার পিছনে আমার চেয়ে মেয়ের মায়ের ভুমিকাই অধিক। মোছাঃ নাসরিন বেগম আনিকার মা বলেন, মেয়ে আমার অনেক মেধাবী। মেয়ে বাসায় কিন্ত অধিক সময় যাবৎ পড়ালেখা করে নাই এবং তেমন প্রাইভেট বা কোচিং সেন্টারেও যায়নি। মেয়েকে আমি কখনো পড়ালেখার জন্য চাপ দেয়নি। সে আপন খেয়াল-খুশি মত স্কুলে গিয়েছে এবং বাসায় পড়ালেখা করেছে বলেও জানান আনিকার মা। আনিকা সুন্দর হাতের লেখা, কবিতা আবৃতি, নাচ-গান, হাই-জাম্প ও লং-জাম্প সহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহন করে পুরুস্কার পেয়েছে বলেও জানান তার মা। আমার মেয়ে পড়ালেখা করে ডাক্তার হয়ে মানুষের সেবা করুক আমরাও চাই। মেয়ের ভবিষৎ উজ্জল হোক এজন্য শিক্ষক এবং সকলের নিকট দোয়া ও আশির্বাদ চাই।
পাঁচবিবি নছির মন্ডল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আব্দুল মোত্তালেব বলেন, আনিকা খুব মেধাবী ছাত্রী, তার আচার-আচরনও ভালো এবং শান্ত প্রকৃতির মেয়ে। সে ক্লাসে বরাবরই প্রথম বা দ্বিতীয় স্থান অধিকার করে বলেও জানান এ শিক্ষক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD