• শনিবার, ০২ মে ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
মেয়ের জন্য ঠিক করা পাত্রকেই নিয়ে পালালেন মা, ভাইরাল শৈলকুপার ঘটনা প্রশংসায় ভাসছে মিয়াপাড়া মাদরাসা: শিক্ষার্থীদের স্বেচ্ছায় মসজিদ পরিচ্ছন্নতা কর্মসূচি বাঁশখালী থানায় নতুন ওসি রবিউল হক, আইনশৃঙ্খলা উন্নয়নে প্রত্যাশা। মানবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা  বটিয়াঘাটায় জমি বিরোধকে কেন্দ্র করে হামলা ও মারপিটের অভিযোগ, নারীসহ কয়েকজন আহত অভিযোগের প্রেক্ষিতে প্রচারিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন মহিপুরের ইউপি সদস্য মিনারা বেগম।। চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন কটিয়াদী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত টানা ভারী বর্ষণে কিশোরগঞ্জের হাওরে তলিয়ে যাচ্ছে সোনালী ধান,বিপাকে কৃষক তাহিরপুর মেইকার পরিবারের উপর হামলা: গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

পাঁচবিবিতে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগনের দায়িত্বভার গ্রহণ

Muntu Rahman / ২০৯ Time View
Update : বুধবার, ১২ জুন, ২০২৪

দেলোয়ার হোসেন পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:পাঁচবিবিতে ষষ্ঠ উপজেলা পরিষদের প্রথম সভা-২৪ আজ বুধবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের আয়োজনে অনুষ্ঠিত প্রথম সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান সাবেকুন নাহার শিখা।

গত মঙ্গলবার দুপুরে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে শপথ গ্রহণ শেষে আজ এ প্রথম সভার মাধ্যমে তাদের দায়িত্বভার হস্তান্তর করেন সাবেক উপজেলা চেয়ারম্যান মনিরুল শহীদ মন্ডল মুন্না, সাবেক ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন মন্ডল ও মহিলা ভাইস চেয়ারম্যান রাজিনারা টুনি। দায়িত্বভার গ্রহণ করেন, নবনির্বাচিত পাঁচবিবি উপজেলা পরিষদের চেয়ারম্যান সাবেকুন নাহার শিখা, পুরুষ ভাইস চেয়ারম্যান আকরাম হোসেন তালুকদার ও মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ রেবেকা সুলতানা। এরপর তাদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা সুলতানা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ লুৎফর রহমান,উপজেলা প্রাণিসম্পদ উন্নয়ন কর্মকর্তা নিয়ায কাযমীর রহমান,সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন,মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান,উপজেলা শিক্ষা অফিসার আজিজুল হকসহ উপজেলার ৮টি ইউনিয়নের চেয়ারম্যানসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD