• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
সাংবাদিকদের পেশাগত মানউন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত বিশ্বসাহিত্য কেন্দ্রের কোটি কোটি টাকার অনুদান ও শ্রমিকের প্রতি অবজ্ঞা তদন্তের দাবি ড. আসিফ মিজানের র‍্যাব ও বিজিবির যৌথ চিরুনি অভিযানে বিপুল পরিমান অবৈধ যৌন উত্তেজক সিরাপ উদ্ধার তাহিরপুর রূপের রানী’খ্যাত জাদুকাটা নদী এখন নৌপথের এক ভয়াবহ চাঁদাবাজির করিডোরে পরিণত হয়েছে। প্রায় ২০ বছর আগে যেখানে নদীটির প্রস্থ ছিল মাত্র ৫৭ রাজশাহীতে কাটা হল ৩০ কাঠবাদাম গাছ গজারিয়ায় বিভিন্ন স্থানে নতুনভাবে প্রস্তুত চুনাপাথর কারখানা কটিয়াদী মডেল থানায় ‘ওপেন হাউজ ডে’তে অতিথিদের আপ্যায়নকে কেন্দ্র করে ফেসবুকে বিভ্রান্তিমূলক পোস্ট রাজশাহীতে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন জাতিসংঘ শান্তি মিশন পুরস্কারসহ অসংখ্য ব‌ইয়ের লেখক মিজানুর রহমান এখন কিশোরগঞ্জের নতুন এসপি রাজশাহী থেকে সকল বাস চলাচল বন্ধ

পলাশবাড়ীতে স্ত্রীকে শ্বাসরুদ্ধ করে হত্যার অভিযোগ, ‎স্বামীর বিরুদ্ধে থানায় এজাহার

Muntu Rahman / ১২৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

মোঃ মিজানুর রহমান মিলন

জেলা প্রতিনিধি গাইবান্ধা।

‎গাইবান্ধার জেলা পলাশবাড়ী উপজেলা যৌতুকের দাবিতে স্ত্রী লাবনী আক্তার (২২) কে শ্বাসরুদ্ধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামী আবু বক্কর সিদ্দিকের বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের পিতা লাবলু মিয়া পলাশবাড়ী থানায় লিখিত একটি এজাহার দায়ের করেছেন।

‎অভিযোগ সূত্রে জানা যায়, গাইবান্ধা সদর উপজেলার নশেতপুর গ্রামের লাবলু মিয়ার মেয়ে লাবনী আক্তারের সঙ্গে প্রায় চার বছর আগে পারিবারিকভাবে ইসলামী শরাসরিত অনুযায়ী বিয়ে হয় পলাশবাড়ী উপজেলার কুমেদপুর গ্রামের মৃত দুলা মিয়ার ছেলে আবু বক্কর সিদ্দিকের। তাদের সংসারে একটি এক বছরের ছেলে সন্তান রয়েছে।

‎এজাহারে অভিযোগ করা হয়, বিয়ের পর থেকে আবু বক্কর স্ত্রী লাবনীর ওপর যৌতুকের জন্য চাপ প্রয়োগ করে আসছিলেন। নেশার আসক্তিতে তিনি প্রায়ই বাড়িতে এসে স্ত্রীকে মারধর করতেন এবং বাবার বাড়ি থেকে টাকা এনে দিতে বলতেন। বিষয়টি নিয়ে একাধিকবার গ্রামে সালিশও হয় এবং এলাকাবাসীর মধ্যস্থতায় লাবনী আবার স্বামীর বাড়িতে ফিরে যান।

‎১৬ জুলাই (বুধবার) সকালে লোকমুখে লাবনীর মৃত্যুর খবর পান তার পরিবার। পরে তারা কুমেদপুরে জামাতার বাড়িতে গিয়ে দেখেন, লাবনীর নিথর দেহ ঘরের খাটের ওপর পড়ে আছে এবং তার শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন রয়েছে। পরিবারের দাবি, স্বামী আবু বক্কর সিদ্দিক পারিবারিক কলহের জেরে বালিশ চাপা দিয়ে লাবনীকে শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে। পরে বিষয়টি আত্মহত্যা বলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়।
‎‎খবর পেয়ে পলাশবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।

‎এ বিষয়ে পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ জানান, অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং ময়নাতদন্ত রিপোর্টের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD