• বুধবার, ০৬ মে ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম:
রূপগঞ্জ থানা পুলিশ কর্তৃক ৩,২০০ পিস ইয়াবাসহ নারী পুরুষ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাবির ১১ হলে ‘নিষিদ্ধ’ ছাত্রলীগের নতুন কমিটি কালিয়াকৈর পল্লী মঙ্গল কর্মসূচীর ফ্রি মেডিকেল ক্যাম্প, ৫ শতাধিক অসহায় মানুষ সেবা পেলেন কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটো চালকদের অবরোধ বিশ্বম্ভরপুরে কৃষকের তালিকা প্রণয়নে অনিয়মে কঠোর হুঁশিয়ারি দৌলতপুরে কৃষকের ঘরের প্রাচীর ভেঙে গরু চুরি দৌলতপুর ইউনিয়ন তাঁতী দলের ভারপ্রাপ্ত সভাপতি হলে সিদ্দিকুর রহমান প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা ও অনুদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শাল্লায় ‘ভোল পাল্টে’ জালাল মিয়ার ত্রাসের রাজত্ব: জলমহাল দখল ও চাঁদাবাজিতে অতিষ্ঠ এলাকাবাসী ভূমিদস্যুদের হামলা-মামলার প্রতিবাদে বীরগঞ্জে সংবাদ সম্মেলন

নড়াইলের লোহাগড়ায় শিশু অপহরণ করে মুক্তিপণ দাবি,নারীসহ গ্রেপ্তার ৪ 

Muntu Rahman / ২৪৯ Time View
Update : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

সৈয়দ রুবেল নড়াইল :

নড়াইলের লোহাগড়া উপজেলায় প্রবাসীর শিশু সন্তানকে অপহরণের ঘটনায় নারীসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে আট বছরের শিশু আব্দুল্লাহ মেজবাকে।

রবিবার (৩১ আগস্ট) দুপুরে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

উদ্ধার হওয়া শিশু আব্দুল্লাহ মেজবা উপজেলার কোটাখোল ইউনিয়নের ঘাঘা গ্রামের প্রবাসী সালাউদ্দীন মৃধার ছেলে।

গ্রেফতারকৃতরা হলেন—ঘাঘা উত্তরপাড়া গ্রামের উজ্জ্বল শেখ (৩৬),একই গ্রামের বাবুল লস্করের স্ত্রী রোজিনা বেগম (৩৫),যোগিয়া গ্রামের ভ্যানচালক হানিফের ছেলে জান্নাতুল (২০),বাবুল লস্করের ছেলে সাকিব (১৭)।

পুলিশ জানায়, শিশু আব্দুল্লাহকে অপহরণের মূল পরিকল্পনা করেন উজ্জ্বল শেখ। তিনি ভ্যানচালক জান্নাতুলকে ১০ হাজার টাকা দেওয়ার প্রলোভন দেন এবং সহযোগী রোজিনা বেগম ও তার ছেলে সাকিবকে মুক্তিপণের টাকা থেকে ঋণ শোধ করে দেওয়ার আশ্বাস দেন।

গত শনিবার (৩০ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে শিশু আব্দুল্লাহ স্থানীয় উজ্জ্বল শেখের দোকানে গেলে তাকে দুটি ‘হিস্টাসিন’ ট্যাবলেট খাইয়ে অচেতন করা হয়। এরপর জান্নাতুল, রোজিনা ও সাকিবের সহায়তায় শিশুটিকে লোহাগড়া নিরিবিলি পিকনিক স্পটের একটি কক্ষে লুকিয়ে রাখা হয়। সেখানে শিশুটির পাহারায় ছিল রোজিনা বেগম।
ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে উজ্জ্বল শেখ শিশু আব্দুল্লাহর স্বজনদের থানায় গিয়ে অপহরণের অভিযোগ করতে বলেন। কিন্তু তাদের বক্তব্যে অসংগতির কারণে পুলিশের সন্দেহ হয়।

পরে ওসি শরিফুল ইসলাম, পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায়, এসআই তারোক বিশ্বাস, আজিজুর তালুকদার ও সঙ্গীয় ফোর্সের তৎপরতায় রবিবার ভোরে নিরিবিলি পিকনিক স্পট থেকে অক্ষত অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়। এ সময় চারজনকে গ্রেফতার করে পুলিশ।

ওসি শরিফুল ইসলাম বলেন, “শিশু অপহরণের ঘটনায় অভিযান চালিয়ে অক্ষত অবস্থায় তাকে উদ্ধার করতে সক্ষম হয়েছি। গ্রেফতার চারজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধের কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD