• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
সাংবাদিকদের পেশাগত মানউন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত বিশ্বসাহিত্য কেন্দ্রের কোটি কোটি টাকার অনুদান ও শ্রমিকের প্রতি অবজ্ঞা তদন্তের দাবি ড. আসিফ মিজানের র‍্যাব ও বিজিবির যৌথ চিরুনি অভিযানে বিপুল পরিমান অবৈধ যৌন উত্তেজক সিরাপ উদ্ধার তাহিরপুর রূপের রানী’খ্যাত জাদুকাটা নদী এখন নৌপথের এক ভয়াবহ চাঁদাবাজির করিডোরে পরিণত হয়েছে। প্রায় ২০ বছর আগে যেখানে নদীটির প্রস্থ ছিল মাত্র ৫৭ রাজশাহীতে কাটা হল ৩০ কাঠবাদাম গাছ গজারিয়ায় বিভিন্ন স্থানে নতুনভাবে প্রস্তুত চুনাপাথর কারখানা কটিয়াদী মডেল থানায় ‘ওপেন হাউজ ডে’তে অতিথিদের আপ্যায়নকে কেন্দ্র করে ফেসবুকে বিভ্রান্তিমূলক পোস্ট রাজশাহীতে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন জাতিসংঘ শান্তি মিশন পুরস্কারসহ অসংখ্য ব‌ইয়ের লেখক মিজানুর রহমান এখন কিশোরগঞ্জের নতুন এসপি রাজশাহী থেকে সকল বাস চলাচল বন্ধ

নড়াইলের নড়াগাতীতে স্কুলছাত্র আল-মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন।

Muntu Rahman / ৪৩৮ Time View
Update : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

সৈয়দ রুবেল নড়াইল :

নড়াইলের নড়াগাতী থানার যোগানিয়া গ্রামের অষ্টম শ্রেণির স্কুলছাত্র আল-মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) দুপুরে যোগানিয়া বাজার এলাকায় ছাত্রসমাজ ও এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন হয়।

এ সময় বক্তব্য রাখেন স্কুলশিক্ষক শামীম আহমেদ ভূঁইয়া, খায়রুল ইসলাম, আমানত ইসলাম পারভেজ, নিহতের বাবা হাবিবুর রহমান মোল্যা, বোন মুসলিমা, ভাবি কারিমা ইসলাম, জাকিয়া সুলতানা, সহপাঠী তামিম ইকবাল, আব্দুল আজিম, মিনহাজুল ইসলামসহ অনেকে।

বক্তারা বলেন, গত ২২ জুলাই যোগানিয়া ডি.এন মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র আল-মামুন যোগানিয়া বাজারে সেলুনে গেলে শিমুল নন্দীসহ আসামিরা ধারালো অস্ত্র দিয়ে তার গলায় আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে গোপালগঞ্জ সদর হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ৮ আগস্ট তার মৃত্যু হয়।

এ ঘটনায় ১১ আগস্ট নিহতের বাবা হাবিবুর রহমান বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখসহ নড়াগাতী থানায় হত্যা মামলা দায়ের করেন। এজাহারে বলা হয়, পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে মামুনকে হত্যা করা হয়েছে।

মানববন্ধনে বক্তারা মামলার ১ নম্বর আসামি শিমুল নন্দীসহ সব আসামিকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ বিষয়ে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, “হত্যাকাণ্ডের ঘটনায় এজাহারনামীয় আসামি গৌতম নন্দীকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD