• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
বটিয়াঘাটার জলমায় ওয়ার্ড বিএনপির প্রধান কার্যালয়ে অগ্নিসংযোগ’র প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নওগাঁর ধামইরহাটে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক চাঁপাইনবাবগঞ্জে ৬ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান বাঁশখালী মাদ্রাসা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ৪র্থ হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত যশোর সদর পুলিশ কর্তার মোটরসাইকেল গোপালগঞ্জ থেকে উদ্ধার, আটক ২ কুষ্টিয়া জেলা জাতীয়তাবাদী তাঁতী দলের ৯১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন কুষ্টিয়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান, ভেঙে দেওয়া হলো কিলন ও চিমনি ভেড়ামারা উপজেলা ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করার জোর দাবি এলাকাবাসীর চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান দৌলতপুরে শরিফ উদ্দিন জুয়েলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

নাহিদের জন্মদিনে বেলকুচির ক্ষিদ্রমাটিয়ায় এতিম শিশুদের মুখে হাসি — মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত

Montu Rahman / ১৬০ Time View
Update : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

আশিকুল ইসলাম, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

মানবতার দৃষ্টান্ত স্থাপন করলেন তরুণ সমাজসেবক মোঃ নাহিদ প্রামাণিক। সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ক্ষিদ্রমাটিয়া গ্রামে নিজের জন্মদিনকে স্মরণীয় করে রাখতে তিনি আয়োজন করেন এক অনন্য মানবিক অনুষ্ঠানের। দিনটিকে আনন্দ ও ভালোবাসায় ভাগাভাগি করতে তিনি এলাকার এতিম ও অসহায় শিশুদের নিয়ে আয়োজন করেন খাবার বিতরণ ও কেক কাটার অনুষ্ঠান।

অনুষ্ঠানে ছিল শিশুদের মুখে হাসি ফোটানোর নানা আয়োজন — কেক কাটা, মধ্যাহ্নভোজ, খেলা-ধুলা ও আনন্দঘন পরিবেশে এক আন্তরিক মিলনমেলা। স্থানীয় সমাজসেবক, যুব সমাজ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে নাহিদের এই উদ্যোগকে স্বাগত জানান।

নাহিদ বলেন, “আমি গরিব ও এতিম বাচ্চাদের খাবার খাওয়াতে পেরে সত্যিই অনেক খুশি। মানুষ হিসেবে মানবিক কাজই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। আমি চাই সমাজের প্রতিটি মানুষ অসহায়দের পাশে দাঁড়াক। ভবিষ্যতেও আমি এ ধরনের মানবিক কাজে নিজেকে যুক্ত রাখতে চাই।”

স্থানীয়রা নাহিদের এই উদ্যোগের প্রশংসা করে বলেন, সমাজে যদি প্রতিটি তরুণ এভাবে দায়িত্ববোধ ও সহমর্মিতার পরিচয় দেয়, তবে একদিন বাংলাদেশ হবে সত্যিকারের মানবিক সমাজের দৃষ্টান্ত।

নাহিদের এই উদ্যোগ প্রমাণ করে, জন্মদিন শুধু আনন্দের নয় — এটি হতে পারে অন্যের মুখে হাসি ফোটানোরও এক মহৎ উপলক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD