• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
কালিয়াকৈরে বাসের পেছনে গরুবাহী ট্রাকের ধাক্কায় ২ জন নিহত আহত ৩ জন কুমিল্লা ঢাকা মহাসড়কের ইশা খাঁ পাম্প এলাকায় বিভিন্ন প্রকার মাদকদ্রব্য উদ্ধার গাড়ি জব্দ করে দাউদকান্দি থানা পুলিশ নারীকে হত্যা, ছেলে ও শাশুড়ি গ্রেপ্তার বদলগাছীতে গরম পানিতে ঝলসে গেল স্কুল ছাত্রীর শরীর: চিকিৎসার জন্য আকুল আবেদন নোয়াখালীতে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্রসহ দুইজন গ্রেপ্তার দৌলতপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল কালিয়াকৈরে বিশেষ অভিযান চালিয়ে ৭ জন জুয়ারি আটক করা হয় বটিয়াঘাটায় সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল বটিয়াঘাটায় এজি চার্জ আশীর্বাদ এজি স্কুল এন্ড হোপ সেন্টার’র উদ্দ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ বদলগাছীতে ইজারা ছাড়াই খাস পুকুর দখলে বিএনপি নেতার মাছ চাষ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

নারীকে হত্যা, ছেলে ও শাশুড়ি গ্রেপ্তার

Muntu Rahman / ২ Time View
Update : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

মু. অলি উল্লাহ ইয়াছিন

স্টাফ রিপোর্টার নোয়াখালী।

১৫ আগস্ট ২০২৬, শনিবার

নোয়াখালী সদর উপজেলার বিনোদপুরে লাইলি বেগম (৪৬) নামে এক নারীকে গলাকেটে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহতের ছেলে সৌরভ হোসেন (২৮) ও শাশুড়ি তফুরা বেগমকে (৭৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ প্রাথমিকভাবে জানিয়েছে, সৌরভ মাদকাসক্ত বলে ধারণা করা হচ্ছে। তবে হত্যার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

শনিবার বিকেলে আসামিদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। শুক্রবার ভোর রাতে উপজেলার বিনোদপুর গোপাই গ্রামের আলী আজম মহুরী বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত লাইলি বেগম ওই গ্রামের আলমগীর হোসেনের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, লাইলি বেগম ও তার ছেলে সৌরভ একই বসতঘরের পৃথক কক্ষে থাকতেন। আলমগীর হোসেন গ্রাম পুলিশ হিসেবে দায়িত্ব পালন করছেন।

পুলিশ জানায়, শুক্রবার ভোর ৬টার দিকে সৌরভ ঘুম থেকে উঠে তার মাকে শয়নকক্ষের মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি তিনি তার দাদী তফুরা বেগমকে জানান। তফুরা বেগম ঘরে গিয়ে লাইলির লাশ দেখতে পান। পরে তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসেন। লাইলি বেগমের গলার ডান পাশে ধারালো অস্ত্রের আঘাত ও জখম ছিল। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। এছাড়া তার বাম হাতের সামনের অংশ ও বাম হাঁটুতে জখমের চিহ্ন পাওয়া গেছে।

পরে লাশ ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে পিবিআই, সিআইডি ও ডিবির সদস্যরা।

এ ঘটনায় মামলার তদন্তকারী কর্মকর্তা ও সুধারাম থানার উপপরিদর্শক (এসআই) সুমন বণিক বলেন, এ ঘটনায় প্রথমে অজ্ঞাত আসামি করে মামলা নেওয়া হয়। পরে তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নিহতের ছেলে সৌরভ হোসেন ও তার দাদী তফুরাকে গ্রেপ্তার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD