• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের কারনে এস এস সি পরীক্ষার্থী চরম ভোগান্তি এগুলো দেখার কেউ নেই চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত নতুন নতুন মামলায় বাদি পক্ষকে যশোর শহরে দিশেহারা যশোরে ভাড়া পরিশোধ না করে বাড়ি মালিককে জানে মেরে ফেলার হুমকি সুনামগঞ্জে হানি ট্র্যাপের চক্র কর্তৃক এক বৃদ্ধকে উলঙ্গ করে  ভিডিও ধারণ নারীসহ দুই সদস্যকে আটক করেছে পুলিশ জাদুকাটায় শ্রমিক নির্যাতন ও চাঁদাবাজির ভয়াবহ চিত্র বীরগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬-এর উদ্বোধন, শিশুস্বাস্থ্যে নতুন আশার আলো বেলকুচিতে গোয়ালঘরে অগ্নিকাণ্ড নওগাঁয় দেশীয় অস্ত্রসহ তিন সন্ত্রাসী গ্রেফতার ওসির চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাটের অভিযোগ,ডিউটির দায়বদ্ধতা ছাড়াতে ব্যবসায়ীর নৌকা জব্দ

নারায়ণগঞ্জ “র‌্যাব-১১ এর অভিযানে নিষিদ্ধ ৫২০ পিস ইয়াবা ট্যাবলেট’সহ ১৮ মামলার আসামী গ্রেফতার ১

Muntu Rahman / ৯৭ Time View
Update : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬

নারায়ণগঞ্জ প্রতিনিধি

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১ গত ০৫ আগষ্ট ২০২৪ তারিখ হতে অদ্যবধি দায়িত্বপূর্ণ দায়িত্ব পালন করে এসেছেন। এলাকায় বিভিন্ন অভিযানে চাঞ্চল্যকর অপরাধী ৩২৮ জন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী- ০১ জন, আরসা সদস্য-১৫ জন, জঙ্গি-০২ জন, হত্যা মামলায় ১৯২ জন গ্রেফতার করে আইন শৃঙ্খলা রক্ষা ও উন্নয়ন মূলক ধরে রেখেছে । বিন্ন রকম অভিযান ধর্ষণ মামলায় ১০৭ জন গ্রেফতার, অস্ত্র সংক্রান্ত মামলায় ৪০ জন গ্রেফতারসহ ১৩৪ টি অস্ত্র, ১৪০৮ রাউন্ড গোলাবারুদ উদ্ধার এবং ৫২০ জন এর অধিক মাদক কারবারি গ্রেফতারসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে র‌্যাব-১১। পাশাপাশি ৯৩ জন অপহরণকারী গ্রেফতারসহ ১০১ জন ভিকটিম উদ্ধার এবং ছিনতাইকারী ও ডাকাত ১০০ জন, জেল পলাতক ৩৯ জন, প্রতারণার আসামী-১৮ জন সহ অন্যান্য অপরাধী প্রায় ৬৪৬ জনকে গ্রেফতার করে আইনের আওতায় এনে র‌্যাব-১১ জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

গত মঙ্গলবার ( ০৬ জানুয়ারি ২০২৬ ইং তারিখ) রাতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন শ্রীবল্লভপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে একাধিক মামলার এজাহারনামীয় পলাতক আসামী ১। মোঃ স্বপন (৪০) নামক ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয় জানা যায় তার নামে বিভিন্ন প্রকার অপরাধের ১৮ মামলা রয়েছে। এ সময় আসামীর হেফাজত হতে ৫২০ পিস ইয়াবা ট্যাবলেট, নেশা জাতীয় নিষিদ্ধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের নগদ-২৬,১০০/-টাকা, ০৫ টি মোবাইল এবং ০১ টি স্বর্ণের চেন উদ্ধার করা হয় বলে জানিয়েছেন র‍্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে তথ্যের মাধ্যমে।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামী ১। মোঃ স্বপন (৪০) কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার শ্রীবল্লভপুর গ্রামের হাজী আয়াত আলী এর ছেলে। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, সে একাধিক মামলায় অভিযুক্ত আসামী এবং পার্শ্ববর্তী  দেশ ভারত হতে মাদকদ্রব্য সংগ্রহ করে। কুমিল্লার বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে এবং দেশের বিভিন্ন স্থানে অবৈধ মাদক দ্রব্য ব্যবসায়ীদের সঙ্গে যোগসাজসে সরবরাহ করে । এরই প্রেক্ষিতে র‌্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD