নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ কর্তৃক ০৮ গ্রাম হেরোইন এবং ১০০ গ্রাম গাঁজা সহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ।
নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর সঠিক দিক-নির্দেশনায় এবং নারায়ণগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোঃ সাজেদুর রহমান এর তত্ত্বাবধানে মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা নিয়মিত চলমান রয়েছে। এসআই/ (নিঃ) মোঃ বিল্লাল হোসাইন এর নেতৃত্বে সদর মডেল থানা পুলিশ এর একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে গত সোমবার ( ১০/৮/২০২৬) খ্রি. রাত ২০.৩৫ ঘটিকার সময় নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন ২নং রেল গেইট এর পশ্চিম পার্শ্বে হোসেন মিয়ার থান কাপড়ের দোকানের সামনে কাঁচা রাস্তার উপর হতে মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ। আসামি মোঃ রুবেল (২৯), পিতা- মোঃ ফকির চান, মাতা-মোসাঃ শাহনাজ, স্ত্রী-তানজিলা, সাং-রেল লাইন বস্তি, থানা- নারায়ণগঞ্জ সদর, জেলা-নারায়ণগঞ্জ এর হেফাজত হতে ৫১ (একান্ন) পুড়িয়া হেরোইন যার আনুমানিক ওজন ০৮ গ্রাম এবং ২৫টি গাঁজার রোল যার ওজন আনুমানিক ১০০ গ্রাম উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু করে নারায়ণগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে । মাদকসহ যেকোন অপরাধ দমনে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। উল্লেখ্য যে, মাদক ব্যবসায়ী মোঃ রুবেল (২৯) এর বিরুদ্ধে ইতোপূর্বে ০৫ টি মাদক মামলা রয়েছে।
Devoloped By WOOHOSTBD