• সোমবার, ০৪ মে ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোবারক হোসাইনের কৃতজ্ঞতা প্রকাশ। কুষ্টিয়ার ভেড়ামারায় নিয়ামতুল্লাহ কে সভাপতি ও তুহিনকে সাধারন সম্পাদক করে তাঁতী দলের কমিটি গঠন  নওগাঁর বদলগাছি উপজেলায় গভীর খালে হাঁস তুলতে গিয়ে নিখোঁজ, পরদিন ডুবুরিদের তৎপরতায় লাশ উদ্ধার। ধর্মপাশায় শিক্ষক ওলির অনিয়ম: ছয় দিন ছুটি ছাড়াই অনুপস্থিত, ক্ষুব্ধ এলাকাবাসী বটিয়াঘাটায় কালবৈশাখীর তান্ডবে খোলা আকাশের নিচে অসহায় পরিবার পাশে দাঁড়ালেন ইউএনও থান্দার কামরুজ্জামান রাজশাহীতে অস্ত্র, গুলি ও এলকোহোল উদ্ধার বদলগাছীতে বিষাক্ত সাপের দংশনে ৭ বছরের শিশু শিক্ষার্থীর মৃত্যু জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু পাকুন্দিয়ায় ফেসবুকে ‘জয় বাংলা-জয় বঙ্গবন্ধু’ পোস্ট দেওয়ায় ছাত্রদল নেতা বহিষ্কার চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে রুগীদের সহায়তায় স্বপ্নের বিভিন্ন সামগ্রী প্রদাণ

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিপুল পরিমান গাঁজা ও ফেনসিডিলসহ ০৬ জন মাদক কারবারিকে হাতেনাতে আটক করেছে র‍্যাব-১১”

Muntu Rahman / ১৫০ Time View
Update : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

মোঃ আমির হোসেন সোনারগাঁ প্রতিনিধি

বাংলাদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র, মাদক উদ্ধার, চাঞ্চল্যকর হত্যা এবং বিভিন্ন আলোচিত অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধীদের দ্রুততম সময়ে গ্রেফতারের মাধ্যমে র‍্যাব ইতোমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।

এরই ধারাবাহিকতায় র‍্যাব-১১, সদর কোম্পানি, নারায়ণগঞ্জ এর একটি চৌকস আভিযানিক দল নিজস্ব গোয়েন্দা নজরদারি ও তথ্যের ভিত্তিতে গত বুধবার ( ২০/০৮/২০২৫ইং) তারিখ সময় আনুমানিক ১৯:৪০ ঘটিকার সময় নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মোগড়াপাড়া ইউনিয়নের সোনাখালী এলাকা হতে ২০ কেজি গাঁজা ও ১৯৭ বোতল ফেনসিডিলসহ ০৬ জন মাদক কারবারিকে হাতেনাতে আটক করেছে। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত ০১টি সিএনজি জব্দ করা হয়। আটককৃত আসামিরা হলো; ১। মোঃ জাহাঙ্গীর আলম (২৫), পিতা-মৃত একলাছ শেখ, মাতা-মোসাঃ আকলিমা বেগম, সাং-সাং-দূর্গাপুর, পাথড্ডা, থানা-চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লা ২। মোঃ তরিকুল ইসলাম (২৮), পিতা-নূর আলম, মাতা-নাছিমা বেগম, সাং-ডুমুরতলা, পোস্ট-নড়াইল, থানা-নড়াইল সদর, জেলা-নড়াইল, ৩। মোঃ দুলু মোল্লা (২৮), পিতা-মৃত ওহিদার মোল্লা, মাতা-মোসাঃ ময়না বেগম, সাং-বিল ডুমুরতলা, পোস্ট-হবখালী, থানা-নড়াইল সদর, জেলা-নড়াইল, ৪। মোঃ নাসির (৩৫), পিতা-মৃত মদিওতুল্লাহ, মাতা-নেছরবান বিবি, সাং-কবিরাজপাড়া, পোস্ট-হাসনাবাদ, থানা-নাগেরশ্বরী, জেলা-কুড়িগ্রাম, ৫। তরিকুল ইসলাম (৩১), পিতা-মোঃ দুলু মিয়া, মাতা-নুরজাহান বেগম, সাং-কাঠারাব, পোস্ট-মজমপুর, থানা-সোনারগাঁও, জেলা-নারায়ণগঞ্জ, ৬। মোঃ আশিক মিয়া (২৬), পিতা-মৃত মজিবর মিয়া, মাতা-মোসাঃ সুফিয়া, সাং-রাদগাঁও, পোস্ট-মজমপুর, থানা-সোনারগাঁও, জেলা-নারায়ণগঞ্জ।

গ্রেফতারকৃত আসামিদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায় যে, তারা সকলে মাদক ব্যবসায়ী। তাদের মধ্যে মোঃ জাহাঙ্গীর আলম (২৫), মোঃ তরিকুল ইসলাম (২৮) ও মোঃ দুলু মোল্লা (২৮) গণ জব্দকৃত আলামত ২০ কেজি গাঁজা ও ১৯৭ বোতল ফেনসিডিল কুমিল্লা হতে আনয়ন করে বর্ণিত ঘটনাস্থলে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ নিজ হেফাজতে রেখেছিল এবং মোঃ নাসির (৩৫), তরিকুল ইসলাম (৩১) ও মোঃ আশিক মিয়া (২৬)গণ ঘটনাস্থলে জব্দকৃত অবৈধ মাদকদ্রব্য গাঁজা ও ফেনসিডিল ক্রয় করে জব্দকৃত সিএনজিতে রেখেছিল। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা আরো স্বীকার করে যে, তারা পরস্পর যোগসাজসে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য দীর্ঘদিন যাবত আইন-শৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে অভিনব কায়দায় নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা ও ফেনসিডিল আনায়ন করে নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।

গ্রেফতারকৃত আসামিদেরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সোনারগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে। সোনারগাঁ থানা পুলিশ মাদক দ্রব্য আইনে মামলা করে আসামিদের নারায়ণগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD