• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে দিনের বেলায় দুর্ধর্ষ চুরি  তাহিরপুর শ্রীপুর উত্তর ইউনিয়নের তেলীগাঁও গ্ৰামের সুজন পালের বাড়ি এখন মাদকের আস্তানা। উবহাটা ইউনিয়নের সেবক হতে চান রিপন তরফদার ভেড়ামারায় ভারতের এস্টার হসপিটালের পেশেন্ট হেল্প সেন্টার এর শুভ উদ্বোধন এলএসডি কর্মকর্তাকে ‘ম্যানেজ’ করে চাল নেওয়ার অভিযোগ র‍্যাবের অভিযানে জয়পুরহাট সদর এলাকা থেকে ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার নোয়াখালীতে ১১ (এগার) লিটার এ্যালকোহল সমৃদ্ধ বিয়ার ও ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ ০২ জন আসামি গ্রেফতার। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে মোটরসাইকেলসহ দুই জন আটক তাহিরপুরে জমি বিরোধে মামলা করায় নারীসহ ৬ জনকে কুপিয়ে জখম ‎

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে হেরোইন ও গাঁজাসহ ৫ মাদক দ্রব্যকারী গ্রেফতার

Muntu Rahman / ৫১ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ কর্তৃক ১০০ পুরিয়া হেরোইন ও ২০০ গ্রাম গাঁজা সহ ০৫ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর সঠিক দিক-নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হক এর প্রত্যক্ষ নেতৃত্বে মাদকের বিরুদ্ধে এক বিশেষ অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে অফিসার ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার ( ১৪ জুন, ২০২৬) খ্রিঃ রাত ২৩.৫৫ ঘটিকার সময় সিদ্ধিরগঞ্জ থানাধীন আদমজী বিহারী কলোনী ৩নং বালুর মাঠ তিন রাস্তার মোড় পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে। মাদক কারবারি ১। মিজানুর রহমান মিজান (২৬), পিতা- মজিবুর রহমান, মাতা- রোকেয়া বেগম, সাং- আদমজী নতুন বাজার, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ ও দিবাগত রাত আনুমানিক ০১.২০ ঘটিকার সময় সিদ্ধিরগঞ্জ থানাধীন ০৫নং ওয়ার্ডস্থ পশ্চিম কলাবাগ সাইলো রোড মাদক কারবারি আরমান এর কবুতর পালার ঘরের ভিতরে অভিযান পরিচালনা করে ২। আরমান (৩০), পিতা- সোহরাব উদ্দিন, মাতা- তাসলিমা আক্তার, ৩। বিল্লাল হোসেন (৩৫), পিতা- মৃত ইমান আলী, মাতা- মমতাজ বেগম, উভয় সাং- পশ্চিম কলাবাগ, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ’দের ১০০ পুরিয়া হেরোইনসহ গ্রেফতার করা হয়। অতঃপর গত সোমবার ( ১৫ জুন, ২০২৬) খ্রিঃ সকাল ০৮.৪০ ঘটিকার সময় সিদ্ধিরগঞ্জ থানাধীন ০২নং ওয়ার্ডস্থ মিজমিজি পাগলাবাড়ী মাদক ব্যবসায়ী আব্বাছ এর বাড়ীর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামি ৪। মোঃ আব্বাছ (৪২), পিতা- মৃত সামছু মিয়া, মাতা- মাবিয়া খাতুন, সাং- মিজমিজি পাগলাবাড়ী এবং ৫। মোঃ শাহ আলম (৪৪), পিতা- মৃত গিয়াস উদ্দিন মাতবর, মাতা- জহুরা বেগম, সাং- মিজমিজি পাগলাবাড়ী, উভয় থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জদের দেহ তল্লাশি করে তাদের হেফাজত থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার পূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকসহ যেকোন অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পুলিশ।

উল্লেখ্য যে, ধৃত মাদক কারবারি মোঃ শাহ আলম (৪৪) এর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় ০৪টি মাদক মামলা, আরমান (৩০) এর বিরুদ্ধে ০৩টি মাদক মামলা এবং বিল্লাল হোসেন (৩৫) এর বিরুদ্ধে ০৩টি মামলা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD