নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ কর্তৃক ১০০ পুরিয়া হেরোইন ও ২০০ গ্রাম গাঁজা সহ ০৫ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর সঠিক দিক-নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হক এর প্রত্যক্ষ নেতৃত্বে মাদকের বিরুদ্ধে এক বিশেষ অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে অফিসার ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার ( ১৪ জুন, ২০২৬) খ্রিঃ রাত ২৩.৫৫ ঘটিকার সময় সিদ্ধিরগঞ্জ থানাধীন আদমজী বিহারী কলোনী ৩নং বালুর মাঠ তিন রাস্তার মোড় পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে। মাদক কারবারি ১। মিজানুর রহমান মিজান (২৬), পিতা- মজিবুর রহমান, মাতা- রোকেয়া বেগম, সাং- আদমজী নতুন বাজার, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ ও দিবাগত রাত আনুমানিক ০১.২০ ঘটিকার সময় সিদ্ধিরগঞ্জ থানাধীন ০৫নং ওয়ার্ডস্থ পশ্চিম কলাবাগ সাইলো রোড মাদক কারবারি আরমান এর কবুতর পালার ঘরের ভিতরে অভিযান পরিচালনা করে ২। আরমান (৩০), পিতা- সোহরাব উদ্দিন, মাতা- তাসলিমা আক্তার, ৩। বিল্লাল হোসেন (৩৫), পিতা- মৃত ইমান আলী, মাতা- মমতাজ বেগম, উভয় সাং- পশ্চিম কলাবাগ, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ'দের ১০০ পুরিয়া হেরোইনসহ গ্রেফতার করা হয়। অতঃপর গত সোমবার ( ১৫ জুন, ২০২৬) খ্রিঃ সকাল ০৮.৪০ ঘটিকার সময় সিদ্ধিরগঞ্জ থানাধীন ০২নং ওয়ার্ডস্থ মিজমিজি পাগলাবাড়ী মাদক ব্যবসায়ী আব্বাছ এর বাড়ীর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামি ৪। মোঃ আব্বাছ (৪২), পিতা- মৃত সামছু মিয়া, মাতা- মাবিয়া খাতুন, সাং- মিজমিজি পাগলাবাড়ী এবং ৫। মোঃ শাহ আলম (৪৪), পিতা- মৃত গিয়াস উদ্দিন মাতবর, মাতা- জহুরা বেগম, সাং- মিজমিজি পাগলাবাড়ী, উভয় থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জদের দেহ তল্লাশি করে তাদের হেফাজত থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার পূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকসহ যেকোন অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পুলিশ।
উল্লেখ্য যে, ধৃত মাদক কারবারি মোঃ শাহ আলম (৪৪) এর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় ০৪টি মাদক মামলা, আরমান (৩০) এর বিরুদ্ধে ০৩টি মাদক মামলা এবং বিল্লাল হোসেন (৩৫) এর বিরুদ্ধে ০৩টি মামলা রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ ডা: কামরুল ইসলাম মনা
সহ-সম্পাদকঃ ইয়াছির আরাফাত মিফতা
নির্বাহী সম্পাদকঃ মো. জাকির হোসেন মিথুন
বার্তা সম্পাদকঃ মোঃ মন্টু রহমান
Copyright © 2026 দৈনিক হালচাল নিউজ. All rights reserved.