• সোমবার, ০৪ মে ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু পাকুন্দিয়ায় ফেসবুকে ‘জয় বাংলা-জয় বঙ্গবন্ধু’ পোস্ট দেওয়ায় ছাত্রদল নেতা বহিষ্কার চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে রুগীদের সহায়তায় স্বপ্নের বিভিন্ন সামগ্রী প্রদাণ চাঁপাইনবাবগঞ্জে ২৭ বোতল ভারতীয় মদ জব্দ করল ৫৩ বিজিবি কালিয়াকৈরে এক ড্রাম কালো পানিতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মুরগি ড্রেসিং, মানুষ ক্যান্সার জীবাণুর ঝুঁকিতে কালিয়াকৈরে রেলওয়ে জমি দখল করে পুনরায় অবৈধভাবে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে নোয়াখালীতে ১১ দলীয় জোটের গণমিছিল: জুলাই সনদ বাস্তবায়নের দাবি— নারায়ণগঞ্জ শিল্প কলা একাডেমিতে জেলা প্রশাসকের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় মহাসড়কে ডাকাতি ছিনতাই নির্মূলের পরে চলযাই মাদকের বিরুদ্ধে যুদ্ধে ওসি বদলী পরিত্যক্ত অবস্থায় শীতলক্ষ্যা নদীর পাশে বিপুলসংখ্যক অস্ত্র তৈরির সরঞ্জাম ও ৬ শুটারগান উদ্ধার করেছে নারায়ণগঞ্জ র‍্যাব – ১১

নান্দাইল বিজয় দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

Muntu Rahman / ২৯৫ Time View
Update : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩

মোঃ শহিদুল ইসলাম পিয়ারুল-স্টাফরিপোর্টার ঃ

ময়মনসিংহের নান্দাইলে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে বীরমুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার বেলা ১২টার দিকে নান্দাইল উপজেলা প্রশাসনের আয়োজনের চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে উক্ত সংবর্ধনা প্রদান করা হয়। নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পালের সভাপতিত্বে ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. ইনসান আলীর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. হাসান মাহমুদ জুয়েল। এছাড়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল মজিদ, উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী মাজহারুল হক ফকির, বীর মুক্তিযোদ্ধা শওকত উদ্দিন ভূইয়া, বীরমুক্তিযোদ্ধা রহুল আমিন, বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালেক প্রমুখ। বক্তব্য শেষে উপজেলার ২৬০ জন মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের মাঝে সম্মাননা স্বরূপ উপহার সামগ্রী ও খাবার প্যাকেট বিতরণ করা হয়। এসময় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফয়েজ উদ্দিন, মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারে সদস্যগণ সহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD