• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
ডেঙ্গু প্রতিরোধে মাঠে ইউএনও, জামালগঞ্জে দিনভর চলল পরিচ্ছন্নতা অভিযান শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে হেরোইনসহ আটক দুই জেরিন কিন্ডারগার্টেন স্কুলের মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার বিতরণ এসআরবি-১১ এর অভিযানে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানা এলাকা হতে ২৩৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট’সহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার কুমিল্লার বাঙ্গরাবাজার থানার চাঞ্চল্যকর আনোয়ার হোসেন মেম্বার হত্যা মামলার অন্যতম ঘাতক গ্রেফতার তাহিরপুরে তিন সন্তানকে নিয়ে বাবার বিষপান, তিন শিশুর মৃত্যু চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবে মন্টু সভাপতি ও ফয়সাল মাহমুদ সম্পাদক নির্বাচিত দৌলতপুরে আদালতে মামলা চলমান জমির গাছ কোটে নেওয়ার অভিযোগ কালিয়াকৈরে ব্যবসায়ী আজিবর হত্যা মামলার আসামী সাগর গ্রেপ্তার তাহিরপুরে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

নলছিটিতে একাদিক মাদক মামলার আসামী মাদক সম্রাট খলিল আটকম(মাছ ও মুরগীর খামারের আড়ালে চলছে মাদকের রমরমা ব্যবসা)

Montu Rahman / ২৪১ Time View
Update : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪

মশিউর রহমান রাসেল।।

নলছিটিতে একাধিক মাদক মামলার আসামি মো.খলিলুর রহমানকে আটক করেছে পুলিশ। রবিবার (২৮ এপ্রিল) বিকেলে নলছিটির গোদন্ডা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক খলিল সুবিদপুর ইউনিয়নের গোদন্ডা গ্রামের ফারুক খানের ছেলে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি মামলা চলমান আছে। অভিযোগ রয়েছে সে এলাকার উঠতি যুবকদের মাদকে আসক্তি করার জন্য ফ্রিতে মাদক খাওয়াতেন।

এলাকাবাসী আরও জানায়,সে আগেও অনেকবার পুলিশের হাতে ধরা পরেছিল কিন্তু জামিনে এসেই আবারও মাদক বিক্রি চালিয়ে যান। এলাকায় তার একাধিক সোর্স আছে যার কারণে পুলিশ আসার আগেই সে সটকে পরে। কিছুদিন আগে তারা বাবা ফারুক খান( ৬০) কে ৫ কেজি গাজাসহ নিজ বাড়ি থেকে ডিবি পুলিশ গ্রেফতার করে। সেও কিছুদিন পরে জামিনে বেড়িয়ে পরে। এলাকাবাসী পুলিশ প্রশাসনের মাদকের বিরুদ্ধে অভিযানকে সাধুবাদ জানান। কিন্ত এলাকাবাসীর জনমনে প্রশ্ন জেগেছে বারবার তাকে গ্রেফতার করা হচ্ছে কিছুদিন পর এসেই আবার সাবেক হয়ে যায়। নেপথ্যের কারিগর কারা সেটি সহ সমূলে উৎপাটনের দাবী জানিয়েছেন এলাকার মানুষ।

পুলিশ জানিয়েছে, নলছিটি থানায় কর্মরত এসআই মো. শহিদুল ইসলামসহ একাধিক পুলিশের সদস্য তাকে রানাপাশা ইউনিয়নের গোদন্ডা এলাকার একটি বিলের ভিতর থেকে তাকে আটক করে। এসময় তার কাছে ২৫০ গ্রাম গাঁজা ও ৪২ পিচ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

নলছিটি থানা (ওসি) মো. মুরাদ আলী জানিয়েছেন খলিলের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে সে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরন করা হয়েছে। তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে এর সাথে জরিত কাউকেই ছাড় দেয়া হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD