• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে শরিফ উদ্দিন জুয়েলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত যশোরে টিকটকে নগ্ন বিকৃত ছবি ছড়ানোর অভিযোগ, জিডি, প্রশাসনের হস্তক্ষেপ কামনা জামালগঞ্জে পুলিশের অভিযানে ২২০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার কুয়াকাটায় পর্যটকবাহী ভ্যান উল্টে নারী চিকিৎসক নিহত।। ভেড়ামারায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সুমন বিশ্বাসের বাড়িতে নির্বাচন আসন্ন নির্বাচন, জনসাধারণের প্রত্যাশা ও এলাকার উন্নয়ন নিয়ে আলোচনা কলাপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস ২০২৬ উদযাপিত।। সরিষাবাড়ীতে বেড়েই চলেছে গরু চোরের প্রবণতা বটিয়াঘাটায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজনে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত ভেড়ামারা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সুমন বিশ্বাস, চাইলেন সর্বস্তরের মানুষের দোয়া ও সমর্থন

নারায়ণগঞ্জ জেলার ডিবি পুলিশ কর্তৃক সিদ্ধিরগঞ্জ এলাকা হতে ১ টি বিদেশী পিস্তলসহ গ্রেফতার- ৩

Montu Rahman / ১৬ Time View
Update : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএম এর নির্দেশে জেলা ব্যাপী মাদক বিরোধী অভিযান পরিচালনা নিয়মিত চলমান রয়েছে। পাশাপাশি অস্ত্র উদ্ধার অভিযানের ধারাবাহিকতায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোঃ হাসিনুজ্জামান এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক নজরুল ইসলাম এর নেতৃত্বে ডিবি “ক” জোনের এসআই মিজানুর রহমান, পিপিএম ও মফিজুল ইসলাম, পিপিএম ও এসআই মাহমুদুর রহমানদের সমন্বয়ে একটি চৌকশ টিম গত শুক্রবার (৬ নভেম্বর ২০২৬) খ্রি. রাত ১১.০০ ঘটিকার সময় সিদ্ধিরগঞ্জ থানাধীন শান্তিনগর ক্যানেলপাড় এলাকায় অভিযান করে ১টি বিদেশী পিস্তলসহ ৩ জনকে আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তাদের পিসি/পিআর যাচাইয়ে জানা যায়, তারা পেশাদার অবৈধ অস্ত্র ও মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে একাধিক হত্যা, মাদক ও অস্ত্র মামলা রয়েছে। আরো জানা যায়, নারায়ণগঞ্জের বন্দর এলাকায় জমি দখলসহ বিভিন্ন সন্ত্রাসী ও মানুষ্য হত্যা কাজে ব্যবহারের নিমিত্তে আসামী জসিম মেহেরপুর বর্ডারের একজন অস্ত্র চোরাকারবারীর সাথে যোগাযোগ করে দীর্ঘদিন যাবৎ অস্ত্রগুলি ক্রয়/বিক্রয় করে আসছে। তারই ধারাবাহিকতায় মেহেরপুর থেকে অস্ত্র নিয়ে ক্রয়/বিক্রয়ের উদ্দেশ্যে সিদ্ধিরগঞ্জ শান্তিনগর ক্যানেল পাড়ে অবস্থান করার সময় হাতে নাতে ধৃত হয় তারা। তাদের বিরুদ্ধে অস্ত্র উদ্ধার সংক্রান্তে সিদ্ধিরগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজু হয়।

গ্রেফতারকৃত আসামীদের তথ্য:
১। জসিম উদ্দিন @ শিষনাগ জসিম (৪৫), পিতা- মৃত দ্বীন মোহাম্মদ, মাতা- মৃত সবুরা খাতুন, স্থায়ী সাং- আকুর ঠাকুরপাড়া, থানা-টাঙ্গাইল সদর, জেলা-টাঙ্গাইল, এ/পি- পাইনাদি বিল, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ; ২। মোঃ শফিকুর রহমান রনি (৩৫), পিতা- মৃত মোঃ দুলাল হোসেন, মাতা- বিলকিস বেগম, সাং-উত্তর হাজীগঞ্জ পাঠানটুলি বাবুল সাহেবের বাসা, থানা-ফতুল্লা, জেলা-নারায়নগঞ্জ এবং ৩। মোঃ লিটন @ পাইলট লিটন (৪৫), পিতা- মৃত আবুল কাশেম, মাতা-সুফিয়া বেগম, সাং- মরিচ বুনিয়া, থানা- পটুয়াখালী সদর, জেলা-পটুয়াখালী, এ/পি- শান্তিনগর কামাল হোসেন হাজী বাড়ি, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ।

*উদ্ধারকৃত আলামত*
১। ১টি বিদেশী পিস্তল ৭.৬৫।
২। আসামীদের ব্যবহৃত ২টি মোবাইল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD