• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
বটিয়াঘাটার জলমায় ওয়ার্ড বিএনপির প্রধান কার্যালয়ে অগ্নিসংযোগ’র প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নওগাঁর ধামইরহাটে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক চাঁপাইনবাবগঞ্জে ৬ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান বাঁশখালী মাদ্রাসা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ৪র্থ হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত যশোর সদর পুলিশ কর্তার মোটরসাইকেল গোপালগঞ্জ থেকে উদ্ধার, আটক ২ কুষ্টিয়া জেলা জাতীয়তাবাদী তাঁতী দলের ৯১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন কুষ্টিয়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান, ভেঙে দেওয়া হলো কিলন ও চিমনি ভেড়ামারা উপজেলা ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করার জোর দাবি এলাকাবাসীর চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান দৌলতপুরে শরিফ উদ্দিন জুয়েলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

নতুনধারার ঘোষণাপত্র দিবস পালিত

Montu Rahman / ৩৩৪ Time View
Update : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫

নতুনধারার ঘোষণাপত্র দিবস পালিত

স্টাফ রিপোর্টার:

নতুনধারার ঘোষণাপত্র দিবস পালিত হয়েছে। নতুনধারা বাংলাদেশ এনডিবির আয়োজনে ১ জানুয়ারি বেলা ১১ টায় রাজধানীর তোপখানা রোডস্থ বিজয় মিলনায়তনে অনুষ্ঠিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন  নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী। বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সাবেক ভাইস চেয়ারম্যান শফিউল বারী রাসেল,  সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট শাহ আলম আল শাওন, কবি বিমল সাহা, মনোয়ারা আক্তার, আনোয়ার আকাশ প্রমুখ।

সভাপতির বক্তব্যে মোমিন মেহেদী বলেন, ২০১২ সালের ৩০ ডিসেম্বর আত্মপ্রকাশের পর ১ জানুয়ারি নতুনধারা বাংলাদেশ এনডিবির ঘোষণাপত্র আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিলো। যে ঘোষণাপত্রে দেশকে আত্মনির্ভরশীল করার ঘোষণা থাকলেও স্বাধীনতার ৫৩ বছর পেরিয়ে আসার পরও আত্মনির্ভরশীল দেশ গড়ার জন্য কোনো সরকার ভাবেনি। যে কারণে আজ জাতি অর্থনৈতিকভাবে-সামাজিকভাবে ও সাংস্কৃতিকভাবে হুমকির মুখে পড়ছে। আর এ কারণেই দেশে কথায় কথায় মব ইনজাস্টিসের ঘটনা ঘটছে, চাঁদাবাজি বেড়েছে, দুর্নীতিও কমেনি বরং সচিবালয়ের মত কেপিআইভূক্ত এলাকায় অগ্নিকাণ্ডের মত ঘটনা ঘটছে; যা অতিতের সকল সময়ের চেয়েও আশঙ্কার জন্ম দিচ্ছে। এমতবস্থায় প্রয়োজন নীতির সাথে সুপরিকল্পিত পদক্ষেপ; যাতে অর্থর্নীতি ঘুরে দাঁড়ায়, ঘুরে দাঁড়ায় বাংলাদেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD