• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম:
সীতাকুণ্ডে জাল দলিল সৃজনের অভিযোগে ৪ জন গ্রেফতার উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মেধা মূল্যায়ন পরীক্ষার সনদ ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠিত মহিপুরে ২১ পিস ইয়াবা সহ ১৬ মামলার পলাতক আসামী চিহ্নিত মাদক কারবারি মাসুদ রানা গ্রেফতার। জামালপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে জেলে পরিবারের উপর হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ  চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র উদ্যোগে যুবকদের জন্য ইলেকট্রিক্যাল ও হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ শুরু দৌলতপুরে শীর্ষ মাদক ব্যবসায়ী অস্ত্র ও ককটেল সহ আটক  দৌলতপুরে ব্যবসায়ীর উপর হামলার অভিযোগ  বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পালমোনারি রিহ্যাবিলিটেশন বিষয়ে দিনব্যাপী হ্যান্ডস-অন কর্মশালা অনুষ্ঠিত কুষ্টিয়া দৌলতপুরে বিয়ের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ  দৌলতপুরে ফিলিপনগর ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত

দৌলতপুরে শীর্ষ মাদক ব্যবসায়ী অস্ত্র ও ককটেল সহ আটক 

Montu Rahman / ৭ Time View
Update : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

কুষ্টিয়ার দৌলতপুরে শীর্ষ মাদক ব্যবসায়ী রকি হোসেন একটি বিদেশি পিস্তল, ককটেল ও রামদা সহ জনতার হাতে আটক হয়েছে।

আটককৃত রকি হোসেন সিরাজনগর গ্রামের মৃত বজলুর রহমানের  ছেলে।

ফিলিপনগর ইউনিয়নের সিরাজনগর গ্রামে  মাদকসেবী ও কারবারিদের উৎপাত বেড়ে যাওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী শনিবার  রাতে জানতে পারে  সিরাজনগরের একটি বাঁশবাগানে মাদক সেবন ও বিক্রির প্রস্তুতি চলছে—এমন খবর পেয়ে স্থানীয় কয়েকজন সেখানে যান।

তাদের  উপস্থিতি টের পেয়ে রকি হোসেন সহ আরও ১০ থেকে ১২ জন সহযোগী আতঙ্ক সৃষ্টি করতে ফাঁকা গুলি ছোড়েন এবং কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটান। পরে স্থানীয়রা তাঁদের ধাওয়া করলে অন্যরা পালিয়ে যান। এ সময় রকি হোসেনকে  আটক করেন স্থানীয়রা। পরে উত্তেজিত জনতা তাঁকে গণপিটুনি দিলে তিনি আহত হন।

খবর পেয়ে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ খালেদুর রহমান এর নির্দেশনায় এস আই মহাসিন আলী, এস আই লিংকন সরকার ও কনস্টেবল আজম আলী ঘটনা স্থানে উপস্থিত হয়ে রাত অনুমানিক ১০ টার পরে রকিকে উদ্ধার করেন।

বর্তমানে আহত অবস্থায় রকি দৌলতপুর হাসপাতালে চিকিৎসাধীন আছে।


এ বিষয়ে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ খালেদুর রহমান বলে, আটককৃত রকিকে উদ্ধার করেছে পুলিশ। এবং দৌলতপুর থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD